TRENDING:

উত্তর-পূর্ব সীমান্ত রেলে নিরাপত্তা জোরদারে দুই দিনের পরিদর্শনে আরপিএফ ডিজি সোনালী মিশ্র

Last Updated:

নিরাপত্তা জোরদার, সমন্বয় বৃদ্ধি এবং পরিকাঠামো উন্নয়নের লক্ষ্য নিয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলে দুই দিনের পরিদর্শন করেন আরপিএফ-এর ডাইরেক্টর জেনারেল সোনালী মিশ্র। এই সময় তিনি নির্বাচনী ব্রিফিং ও ‘সুরক্ষা সম্মেলন’-এ অংশ নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ নিরাপত্তা মজবুতকরণ, সমন্বয় সাধন এবং পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে রেলওয়ে সুরক্ষা বাহিনীর ডাইরেক্টর জেনারেল শ্রীমতি সোনালী মিশ্র, আইপিএস, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েতে দুই দিন জোড়া কার্যসূচীর বিস্তারিত পরিদর্শন সম্পন্ন করেন। পরিদর্শনকালে, রেলওয়ে সুরক্ষা বাহিনীর-এর ডাইরেক্টর জেনারেল প্রোটোকল মেনে একটি বিস্তারিত নির্বাচনী ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন এবং ‘রং ভবন’-এ আয়োজিত ‘সুরক্ষা সম্মেলন’-এ উপস্থিত থাকেন, যেখানে বিভিন্ন পরিকাঠামো উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
News18
News18
advertisement

আরও পড়ুনঃ “এই শহরের মেয়েরা যেন ন্যায় বিচার পায়”, কালীঘাটে পুজো দিয়ে বললেন কঙ্গনা রানাওয়াত

রেলওয়ে সুরক্ষা বাহিনীর ডাইরেক্টর জেনারেল শ্রীমতি মিশ্র, রেলওয়ে সুরক্ষা বাহিনীর পোস্ট বিস্তারিতভাবে পরিদর্শন করেন এবং ডিজিপি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন; এর মাধ্যমে সুরক্ষা ব্যবস্থাসংক্রান্ত সমন্বয় আরও মজবুত করা হয়। এছাড়াও, তিনি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেন্যারেল মেন্যাজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব এবং বিভিন্ন বিভাগের প্রিন্সিপাল হেডের সাথে রেলওয়ে সুরক্ষা, পরিচালন দক্ষতা ও সামগ্রিক প্রস্তুতির সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলির ওপর একটি বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও, রেলওয়ে সুরক্ষা বাহিনীর ডাইরেক্টর জেনারেল শ্রীমতি মিশ্র, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (নির্মাণ)-এর জেন্যারেল ম্যানেজার শ্রী আশীষ বনসলের সাথে আলোচনা করেন এবং সুরক্ষার দৃষ্টিকোণ থেকে উত্তর-পূর্বাঞ্চলের নতুন রেলওয়ে প্রকল্পগুলির অগ্রগতির পর্যালোচনা করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থীর বাড়িতে বিজেপি প্রার্থী, বড়দের প্রণাম করলেন, খেলেন এক গ্লাস জল
আরও দেখুন

পরিদর্শনকালে, মালিগাঁওয়ের পিচিএসচি রিজার্ভ কোম্পানিতে একটি অফিস-কাম-ব্যারাক নির্মাণের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এই প্রজেক্টটি এই অঞ্চলে রেলওয়ে সুরক্ষা বাহিনীর পরিকাঠামো শক্তিশালী করবে এবং তাদের পরিচালন ক্ষমতা বৃদ্ধি করবে। শ্রীমতি মিশ্র উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে -এর নির্বাচন-প্রস্তুতির ওপর একটি বিস্তারিত পর্যালোচনা সম্পন্ন করেন এবং নিরাপদ, সুরক্ষিত ও নিরবচ্ছিন্ন রেল চলাচল নিশ্চিত করার লক্ষ্যে বর্ধিত সতর্কতা, সুগম সমন্বয় এবং সক্রিয় সুরক্ষা ব্যবস্থার গুরুত্বের ওপর জোর দেন। এই পরিদর্শনটি রেলওয়ে নিরাপত্তা জোরদার করা, পরিকাঠামোর আধুনিকীকরণ এবং সমগ্র অঞ্চলজুড়ে যাত্রীদের জন্য উন্নত সুরক্ষা ও সেবা নিশ্চিত করার ক্ষেত্রে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
উত্তর-পূর্ব সীমান্ত রেলে নিরাপত্তা জোরদারে দুই দিনের পরিদর্শনে আরপিএফ ডিজি সোনালী মিশ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল