'নাম' তোলার জন্য Tribunal-এ আবেদন করছেন...? তাহলে কিন্তু অবশ্যই থাকতে হবে এই 'নথি', সঠিক নিয়ম বলে দিলেন ডাটা এন্ট্রি অপারেটর!
- Reported by:Jiam Momin
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
SIR Tribunal Application Rule: ৯১ লাখ নাম বাদ বাংলা জুড়ে! অফলাইনে জেলায় জেলায় লম্বা লাইন ট্রাইবুনালে নাম তোলার। অনলাইনে ঘরে বসেই করতে পারেন আবেদন। জানুন কী কী ডক্যুমেন্ট থাকা জরুরি! এক্ষেত্রে কী নথি প্রয়োজন এবং কী ভুল থাকলে করা যাবে না আবেদন জানালেন বাংলা সহায়তা কেন্দ্রের ডাটা এন্ট্রি অপারেটর।
advertisement
1/7

এসআইআর এর প্রথম দফার ভোটার তালিকা ফ্রিজ! সুপ্রিম কোর্টের নির্দেশ মতো, জেলায় জেলায় বিচারাধীন ভোটারদের সংখ্যা প্রকাশ করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই তালিকায় প্রায় ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের ভাগ্য নিষ্পত্তি হল। এই তালিকায় বিচারাধীনদের মধ্যে কারা যোগ্য এবং কারা অযোগ্য তা স্পষ্ট করে জানানো হয়েছে।
advertisement
2/7
এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ২৩ এ মার্চ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর একাধিক ক্যাটাগরিতে প্রায় ১২ টি পর্যায়ে প্রকাশ হয়েছে ভোটার তালিকা। ৬ এপ্রিল শেষ পর্যায়ে নিষ্পত্তির পর তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/7
যেখানে মালদহ জেলায় নিষ্পত্তি করা হয়েছে ৮ লক্ষ ২৮ হাজার ৩২ জন ভোটার। যাদের মধ্যে তালিকায় উঠেছে ৫ লক্ষ ৮৮ হাজার ৬৫৭ জন ভোটারের নাম। এবং এই তালিকায় বাদ পড়েছে ২ লক্ষ ৩৯ হাজার ৩৭৫ জন ভোটার। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট নির্দেশ অনুযায়ী আপিলের মাধ্যমে ট্রাইবুনালে যাওয়ার সুযোগের কথা জানানো হয়েছে ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাওয়া ভোটারদের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/7
তার আগে সেই অনুযায়ী জেলা জুড়ে বিভিন্ন ব্লক এবং পঞ্চায়েত ও প্রশাসনিক ভবনে থাকা বাংলা সহায়তা কেন্দ্রে অনলাইনে আপিলের জন্য আবেদন করতে ভিড় জমাচ্ছেন তালিকা থেকে বাদ পড়ে যাওয়া ভোটাররা। এক্ষেত্রে কি নথি প্রয়োজন এবং কি ভুল থাকলে করা যাবে না আবেদন জানালেন বাংলা সহায়তা কেন্দ্রের ডাটা এন্ট্রি অপারেটর।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/7
বাংলা সহায়তা কেন্দ্রের ডাটা এন্ট্রি অপারেটর সোমনাথ রায় জানান, "আবেদনের ক্ষেত্রে আধার কার্ড ভোটার কার্ড এবং আধার কার্ডের সঙ্গে লিংক থাকা মোবাইল নাম্বার প্রয়োজন হবে। তবে এক্ষেত্রে আধার কার্ড ও ভোটার কার্ডে আবেদনকারীর নামের বানান ও তথ্য একই থাকা আবশ্যিক। এই দুই নথির সমস্ত কিছু সঠিক থাকলে তিনটি ওটিপি যাবে আধারের সঙ্গে লিংক থাকা মোবাইল নাম্বারে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
6/7
তিনি আরও জানান, "এই সমস্ত প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হলে অনলাইনের মাধ্যমে আপিলের জন্য আবেদন সম্পন্ন করা যাবে। তবে আধার কার্ড ও ভোটার কার্ড এই দুই নথির ক্ষেত্রে একটুও কোন নামের বানান বা অক্ষরের অমিল থাকলে আবেদন করা যাবে না। তাছাড়া আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই লিংক থাকতে হবে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
7/7
তবে এক্ষেত্রে সমস্যায় পড়লে প্রয়োজনীয় নথির মাধ্যমে আধার কার্ড এবং ভোটার কার্ড এই দুই নথি সঠিক করার ক্ষেত্রে আবেদন করা যাবে বাংলা সহায়তা কেন্দ্রেই এমনটাই জানিয়েছেন বাংলা সহায়তা কেন্দ্রে থাকা কর্মীরা। যদিও দেখার বিষয় আবেদনের সঠিকভাবে ট্রাইবুনালে আপিলের জন্য আবেদন পর কবে স্বস্তি মেলে বাদ যাওয়া ভোটারদের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মালদহ/
'নাম' তোলার জন্য Tribunal-এ আবেদন করছেন...? তাহলে কিন্তু অবশ্যই থাকতে হবে এই 'নথি', সঠিক নিয়ম বলে দিলেন ডাটা এন্ট্রি অপারেটর!