TRENDING:

Unsung Hero: ছেলের মাথায় লম্বা চুল, সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হয়েছে বারবার! নেপথ্যের কারণ ফাঁস হতেই সবার চোখে জল

Last Updated:

Birbhum Unsung Hero: ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে মানবিকতার দৃষ্টান্ত বীরভূমের যুবকের। আড়াই বছর ধরে বড় করা চুল দান করলেন সাহিল। যদিও বড় চুলরাখার জন্য তাঁকে কটাক্ষ শুনতে হয়েছে বারবার। তবে অন্যের পাশে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে এগিয়ে গিয়েছেন যুবক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম, সৌভিক রায়: প্রত্যেক মানুষের জীবনে চুল সৌন্দর্যের প্রতীক বলে মনে করেন সকলে। দিনের পর দিন আদর যত্নে বড় করে তোলেন। ঠিক তেমনি সাহিল আড়াই বছর ধরে বড় করে তুলেছেন চুল। কত কটাক্ষ, কত মজা-ঠাট্টা সহ্য করেছে! চারপাশ থেকে শুনেছেন “এত লম্বা চুল কেন?”, “ছেলের মাথায় এত চুল লাগে কী কারণে?”, “কবে কাটবি?”এই সব প্রশ্ন আর হাসি-ঠাট্টার মাঝেও চুপচাপ স্বপ্নটা লুকিয়ে রেখেছিলেন নিজের মনের মধ্যে। স্বপ্ন ছিল ক্যান্সারের সঙ্গে লড়াই করা কয়েকটা ছোট-বড় মুখে আবার হাসি ফোটানো।
advertisement

আড়াই বছরের সেই “সাধের” চুল বিসর্জন দিয়েছেন তিনি। কাঁচির আঘাতে যখন লম্বা চুলগুলো মেঝেতে পড়ছে, তখন হয়তো একটুও দুঃখ হয়নি তাঁর। কারণ তিনি জানেন, এই চুল দিয়ে তৈরি হবে পরচুলা, যা কোনও ক্যান্সার যোদ্ধার মাথায় উঠবে। যে মেয়েটির আয়নায় নিজেকে দেখে লজ্জা লাগত, যে ছেলেটি স্কুলে বন্ধুদের হাসির পাত্র হয়ে উঠত, তাদের মনের মধ্যে আবার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে এই দান।

advertisement

আরও পড়ুন: এখনই এই, বর্ষায় কী হবে…! অল্প বৃষ্টিতে জাবরাভিটা আন্ডারপাস এখন ‘নদী’, রাস্তা পেরোতে গিয়ে হাবুডুবু খাচ্ছে মানুষ

বীরভূমের এই তরুণ কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ সাহিল শেখ শুধু চুলই দান করেননি, একটা গভীর এবং সুন্দর মন ছুঁয়ে যাওয়ার মত বার্তা দিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন সৌন্দর্য শুধু বাইরের নয়, মনের গভীরতায়ও। হাজার মানুষের কটাক্ষ সহ্য করে, সময় দিয়ে, ধৈর্য ধরে যে কাজটা তিনি করেছেন, সেটা অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠবে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট স্থগিত রাখার জন্য কমিশনের কাছে আবেদন করুন মুখ্যমন্ত্রী, মমতার কাছে দাবি অধীরের!
আরও দেখুন

সাহিল বলেন, ” আমার এই ছোট্ট পদক্ষেপে আজ অনেক ক্যান্সার লড়াকুর মুখে হাসি ফুটিয়ে তুলবে। আর সেই হাসিই আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। এমন মানবিকতা আরও ছড়িয়ে পড়ুক, আরও অনেকে এগিয়ে আসুক। কারণ একটা চুলের টানেই কারও আত্মসম্মান ফিরে আসতে পারে। আমি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষের কাছে চুল বড় থাকার কারণে বিভিন্ন মন্তব্যের শিকার হয়েছি। তবে অনেকের খারাপ মন্তব্যকে আমি এড়িয়ে চলেছি।” সাধারণত মহিলারা এই ধরনের উদ্যোগে এগিয়ে এলেও, সাহিলের মতো একজন যুবকের এই পদক্ষেপ রীতিমতো ব্যতিক্রমী।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Unsung Hero: ছেলের মাথায় লম্বা চুল, সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হয়েছে বারবার! নেপথ্যের কারণ ফাঁস হতেই সবার চোখে জল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল