advertisement

Siliguri News: এখনই এই, বর্ষায় কী হবে...! অল্প বৃষ্টিতে জাবরাভিটা আন্ডারপাস এখন 'নদী', রাস্তা পেরোতে গিয়ে হাবুডুবু খাচ্ছে মানুষ

Last Updated:

Siliguri News: অল্প বৃষ্টিতেই আবারও জলমগ্ন হয়ে পড়ল শিলিগুড়ি শহর সংলগ্ন জাবরাভিটা আন্ডারপাস। দীর্ঘদিন ধরেই এই আন্ডারপাসের রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছেন সকলে। এতে দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যাচ্ছে। ক্ষোভ বাড়ছে মানুষের মনে।

+
জমা

জমা জলে নাজেহাল অবস্থা নিত্যযাত্রীদের

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: অল্প বৃষ্টিতেই আবারও জলমগ্ন হয়ে পড়ল শিলিগুড়ি শহর সংলগ্ন জাবরাভিটা আন্ডারপাস। বৃহস্পতিবারের বৃষ্টির পর থেকেই পুরো আন্ডারপাসে হাঁটু সমান জল জমে যায়। ফলে সকাল থেকেই চরম দুর্ভোগে পড়তে হয় স্থানীয় বাসিন্দা, পথচলতি মানুষ ও যানবাহন চালকদের। গুরুত্বপূর্ণ এই পথ কার্যত অচল হয়ে পড়ায় অনেককেই বাধ্য হয়ে ঘুরপথে নিজেদের গন্তব্যে পৌঁছতে হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই আন্ডারপাসের রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছেন তাঁরা। কখনও পথ অবরোধ, কখনও প্রশাসনের কাছে লিখিত আবেদন, সবই হয়েছে। কিন্তু স্থায়ী সমাধান এখনও মেলেনি। সামান্য বৃষ্টিতেই রাস্তা জলে ডুবে যায়, ফলে প্রতিবারই একই সমস্যার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে।
আরও পড়ুন: শুশুনিয়া পাহাড়ে দাউদাউ আগুন, প্রচুর খরগোশ, সাপের প্রাণহানির আশঙ্কা! পর্যটকদের চোখের সামনেই পুড়ল বনভূমি
স্থানীয় টোটোচালক রবি সিংহ জানান, এই আন্ডারপাস দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। কিন্তু বৃষ্টি হলেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। জল জমে যাওয়ায় টোটো নিয়ে ঢোকা প্রায় অসম্ভব হয়ে পড়ে, অনেক সময় গাড়ি বন্ধ হয়ে যায়। যাত্রীদের মাঝপথে নামিয়ে দিতে হয় বলেও জানান তিনি। তার কথায়, “প্রতিবারই একই সমস্যা, কিন্তু স্থায়ী সমাধান হচ্ছে না।”
advertisement
advertisement
অন্যদিকে স্থানীয় বাসিন্দা রাজু সাহা বলেন, বছরের পর বছর ধরে একই দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে, বৃষ্টির পরে সেই গর্তগুলো জলে ভরে যায়। ফলে কোথায় কতটা গভীর গর্ত রয়েছে তা বোঝা যায় না। এতে দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যাচ্ছে এবং অনেকেই নিরাপত্তার কথা ভেবে অন্য রাস্তা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।
advertisement
আরও পড়ুন: ডাল-ভাতের চিন্তায় মাঝরাস্তায় রণংদেহি মেজাজে মহিলারা, রান্নার গ্যাস নিয়ে পুরুলিয়ায় হাহাকার চরমে! তুলকালাম কাণ্ড
এই প্রসঙ্গে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, বিষয়টি ইতিমধ্যেই প্রশাসনের নজরে আনা হয়েছে। দ্রুত পরিস্থিতি খতিয়ে দেখে সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে। মানুষের যাতে আর অসুবিধা না হয় সেই দিকেই গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে বলেও তিনি আশ্বাস দেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে বাস্তবে অল্প বৃষ্টিতেই যখন জাবরাভিটা আন্ডারপাস জলে ডুবে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। গুরুত্বপূর্ণ এই পথের দ্রুত সংস্কার ও জলনিকাশি ব্যবস্থার উন্নতি না হলে ভবিষ্যতেও একই দুর্ভোগ চলবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। এখন প্রশাসনের দ্রুত পদক্ষেপের দিকেই তাকিয়ে সাধারণ মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Siliguri News: এখনই এই, বর্ষায় কী হবে...! অল্প বৃষ্টিতে জাবরাভিটা আন্ডারপাস এখন 'নদী', রাস্তা পেরোতে গিয়ে হাবুডুবু খাচ্ছে মানুষ
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement