ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করে রাস্তার নকশা অনুযায়ী চিহ্নিত এলাকায় থাকা বড় বড় বাড়ি ও স্থাপনা ভাঙার কাজ চলছে। ভারী যন্ত্রপাতি নিয়ে কর্মীরা ময়দানে নেমে পড়েছেন। এই প্রকল্পের সূচনায় আনন্দিত এলাকার মানুষ।
advertisement
স্থানীয় বিধায়ক অনুপ সাহা জানান, দুবরাজপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই ফোর লেন বাইপাস। তিনি বলেন, “শহরের ভিতর দিয়ে জাতীয় সড়ক যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে চরম অসুবিধা হত। এই সমস্যা সমাধানে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়িজীর দফতর দরবার করা থেকে শুরু করে অনুমোদন আনা সমস্ত প্রক্রিয়া শেষে কাজ শুরু হয়েছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও যোগ করেন যে, এই রাস্তা চালু হলে শুধু স্থানীয় নয়, দূর-দূরান্তের যাত্রীদেরও সময় বাঁচবে এবং এলাকার ব্যবসায়িক উন্নতি ঘটবে। বাইপাসটি চালু হলে দুবরাজপুর শহর যেমন কলঙ্কমুক্ত হবে, তেমনই বীরভূমের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।





