South 24 Parganas News: নতুন নয়, পুরনো বজবজ স্টেশনেই নেমেছিলেন স্বামীজি! কাঠের ঝুল বারান্দায় তাজা ইতিহাসের গন্ধ, দেখুন একবার

Last Updated:

South 24 Parganas News: স্বামী বিবেকানন্দের বজবজের মাটিতে পা রাখার ১২৯ তম বর্ষপূর্তি। যদিও স্বামীজি বজবজের নতুন স্টেশনে নামেন নি। নেমেছিলেন পুরনো রেলস্টেশনে। সেখানে আজও যেন সময় থমকে আছে।

+
বজবজ

বজবজ পুরনো স্টেশনে সময় যেন থমকে আছে

বজবজ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ঘটা করে পালিত হয়েছে স্বামী বিবেকানন্দের বজবজের মাটিতে পা রাখার ১২৯ তম বর্ষপূর্তির অনুষ্ঠান। একটি বিশেষ ট্রেন স্বামীজির স্মৃতিতে বজবজ স্টেশন ছেড়ে গিয়েছে। কিন্তু স্বামীজি বজবজের এই নতুন স্টেশনে নামেন নি। নেমেছিলেন পুরাতন রেলস্টেশনে। সেখানে এখনও রয়েছে ঝুল বারান্দার মত কাঠের শেড, যা নেমে এসেছে সিলিং থেকে।
প্রায় মাটির সঙ্গে মিশে যাওয়া প্ল্যাটফর্ম, লোহার তারের জালি দেওয়া বুকিং কাউন্টারে উনিশ শতকে ভারতীয় রেলের খণ্ডচিত্র এখনও উঠে আসবে এখানে। সেই স্টেশনটি আজও উপেক্ষিত। বজবজ স্টেশন থেকে লাইন ধরে হাঁটলে ডান হাতে দেখা মিলবে এই স্টেশনটির। স্টেশনের যে ঘরে বিবেকানন্দ বিশ্রাম নিয়েছিলেন, সেটি এখন ইয়ার্ড মাস্টারের ঘর। সেই ঘরে বেসরকারি সংস্থার তৈরি স্বামীজির একটি মূর্তি আর দেওয়ালে টাঙানো কয়েকটি ছবির কোলাজ রয়েছে।
advertisement
আরও পড়ুন: ফের আসানসোল ডিভিশনে বাতিল থাকবে লোকাল, না জেনে বেরোলেই ফাঁসবেন! দেখে নিন তালিকা
১৯৮৬ সালে গোলপার্ক রামকৃষ্ণ মিশনের তৎকালীন অধ্যক্ষ স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের শিলান্যাস করা একটি স্মারক ফলক স্টেশনের একদিকের দেওয়ালে আটকানো রয়েছে। একসময় এই স্টেশনটির হেরিটেজ তকমা পাওয়ার লড়াই চালিয়েছিলেন বজবজ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গণেশ ঘোষ। পুরাতন স্টেশনটি ঐতিহ্য নিয়ে বজবজে দাঁড়িয়ে থাকে সারাবছর। তবে প্রতিবছর এই দিনটি নিষ্ঠার সঙ্গে পালন করা হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবছর প্ল্যাটফর্মে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী স্বাস্হ্যজ্ঞানানন্দ মহারাজ, সংশ্লিষ্ট মিশন বিদ্যালয়ের প্রধানশিক্ষক স্বামী ইষ্টেশানন্দ, বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত, কাউন্সিলর কৌশিক রায়, বজবজ বিবেকানন্দ স্মারক কমিটির সভাপতি ও সম্পাদক শুভময় ঘোষ এবং স্মৃতিরঞ্জন ঘোষ, স্টেশনমাস্টার ভিকে সিরকা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: নতুন নয়, পুরনো বজবজ স্টেশনেই নেমেছিলেন স্বামীজি! কাঠের ঝুল বারান্দায় তাজা ইতিহাসের গন্ধ, দেখুন একবার