TRENDING:

বিস্তীর্ণ পাহাড় মাঝে নীল জলরাশি, যেন ক্যানভাসে আঁকা ছবি পুরুলিয়ার এই পর্যটন কেন্দ্রের!

Last Updated:
Purulia News: বসন্তে পুরুলিয়া প্ল্যান থাকলে ঘুরে দেখুন এই অফবিট টুরিস্ট স্পট, পাহাড়ে ঘেরা নীল জলরাশিতে মন মুগ্ধ হবে আপনারও! বেড়ানোর পাশাপাশি অ্যাডভেঞ্চারের জন্য আদর্শ এই জায়গা। পর্যটকদের মন ভরে যায় এই জায়গায় বেড়াতে গিয়ে। ‌
advertisement
1/6
বিস্তীর্ণ পাহাড় মাঝে নীল জলরাশি, যেন ক্যানভাসে আঁকা ছবি পুরুলিয়ার এই পর্যটন কেন্দ্রের!
বাঘমুন্ডি, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : পর্যটন মানচিত্রে রাঢ় বঙ্গের পুরুলিয়া জেলা অন্যতম। বছরের বিভিন্ন সময়তেই পর্যটকদের ঢল নামে সুন্দরী পুরুলিয়াতে। ঋতু পরিবর্তনের সঙ্গে , সঙ্গে রূপ পরিবর্তন হয় এই জেলার।
advertisement
2/6
পাহাড় জঙ্গলে ঘেরা মনোরম পরিবেশ। ‌মাঝে নীল জলরাশি। দেখে মনে হবে একেবারে ক্যানভাসে আঁকা ছবি। পুরুলিয়ার অফবিট টুরিজমের অন্যতম অংশ হল বাঘমুন্ডির মাঠা বনাঞ্চলের পারডি ড্যাম।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
3/6
পুরুলিয়ার নৈনিতাল বলা হয় এই সুন্দর টুরিস্ট স্পটটিকে। ‌পর্যটকদের পছন্দের ডেসটিনেশনের তালিকায় অনেকখানি জায়গা করে নিয়েছে এই জলাধার। বসন্তের এই মরশুমে পাহাড়ে ঘেরা নীল জলরাশি এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
4/6
বেড়ানোর পাশাপাশি অ্যাডভেঞ্চারের জন্য আদর্শ এই জায়গা। পর্যটকদের মন ভরে যায় এই জায়গায় বেড়াতে গিয়ে। ‌ ফটোসেশনের জন্য আদর্শ এই পারডি ড্যাম। ‌ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
5/6
এ বিষয়ে পারডি ড্যামে বেড়াতে আসা পর্যটক হিমাদ্রি মুখার্জি ও চন্দন মুখার্জি বলেন, অফবিট এই জায়গার কথা তারা বহু বার শুনেছেন। তাই পুরুলিয়া বেড়াতে এসে তারা এই জায়গায় ঘুরতে এলেন। খুবই সুন্দর জায়গাটি। ‌ তাদের ভীষণই ভাল লাগছে এখানে এসে। ফটোসেশনের জন্য বেস্ট প্লেস এটি।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
6/6
বরাভূম স্টেশন থেকে যে কোনও ছোট গাড়ি রিজার্ভ করে অনায়াসেই পৌঁছে যাওয়া যায় পারডি ড্যামে।‌ পুরুলিয়ার পর্যটন মানচিত্রে অনেকখানি জায়গা করে নিয়েছে এই অফবিট টুরিস্ট স্পটটি। অযোধ্যা পাহাড়ের মত অতখানি কোলাহল নেই এই জায়গায়। ‌এখানে শান্ত নিরিবিলি পরিবেশে মন ভাল হয়ে যায় পর্যটকদের।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পুরুলিয়া/
বিস্তীর্ণ পাহাড় মাঝে নীল জলরাশি, যেন ক্যানভাসে আঁকা ছবি পুরুলিয়ার এই পর্যটন কেন্দ্রের!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল