TRENDING:

West Bengal Assembly Election: নাম ভোটের বিচারাধীন তালিকায়, ট্রেনিং নিয়েও ভোটের কাজের পরিচয়পত্র পেলেন না শিক্ষক

Last Updated:

West Bengal Assembly Election: ভোটের ট্রেনিং নিয়েও পেলেন না পরিচয় পত্র! মাথায় হাত শিক্ষা কর্মীর  "আমরা বাংলাদেশ থেকে আসিনি, তিন পুরুষ ধরে এই গ্রামে বাস করছি" বললেন দুশ্চিন্তাগ্রস্ত শিক্ষা কর্মী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: ভোটের ট্রেনিং নেওয়ার পরও ভোট কর্মীর পরিচয় পত্র পেলেন না বাঁকুড়ার এক শিক্ষা কর্মী। ইন্দাসের শিমুলিয়া গ্রামের বাসিন্দা আব্দুল হাই সোনামুখী বি জে হাই স্কুলের শিক্ষা কর্মী। আব্দুল হাই নির্বাচন কমিশনের চিঠি পেয়ে বিষ্ণুপুরের কেজি ইঞ্জিনিয়ারিং কলেজে ট্রেনিং নিতে আসেন। তবে প্রশিক্ষণ নেওয়ার পর সবার সঙ্গে যা ঘটল সেটা ঘটল না আব্দুল হাইয়ের সঙ্গে। প্রশিক্ষণের পর প্রত্যেককে দেওয়া হল পরিচয় পত্র, কিন্তু হাতে পরিচয় পত্র পেলেন না আব্দুল হাই।
শিক্ষা কর্মী আব্দুল হাই
শিক্ষা কর্মী আব্দুল হাই
advertisement

জানা যাচ্ছে, নাম বিচারাধীন থাকায় ভোট কর্মীর পরিচয় পত্র পেলেন না তিনি। এমনকি পোর্টালেও নাম তোলা হয়নি তার। এই বিষয়ে প্রশিক্ষণের পর একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি।

আরও পড়ুন – KKR Controversy: ২৫.২০ কোটির গ্রিনকে দিয়েও এক বলও নয়! রেগে আগুন ক্রিকেট অস্ট্রেলিয়া ঝামা ঘষল রাহানের বয়ানে

advertisement

আব্দুল হাই বলেছেন, “আমার ২২ বছরের চাকরি জীবনে প্রচুর ভোটে ডিউটি করেছি। তবে এইবার এস আই আর এর জন্য ভোটার তালিকায় আমার নাম বিচারাধীন রয়েছে। পরে সাপ্লিমেন্টারি লিস্ট বেরলেও আমার নাম তাতে ওঠেনি। প্রত্যেকটা নথি দুই দুইবার করে জমা দিয়েছি। শুধুমাত্র আব্দুল হাই এবং আব্দুল হাই শেখ এই নামের ছোট হের ফেরের কারণে এখনও পর্যন্ত আমাকে ভুগতে হচ্ছে।

advertisement

View More

কী হবে ভেবে খুব দুশ্চিন্তা হচ্ছে।”

আব্দুল হাই আরও জানিয়েছেন যে, বিগত কয়েক পুরুষ ধরেই কড়িশুন্ডা গ্রামে বসবাস করছি, বাংলাদেশ থেকে আসিনি। কখনও নিজের এলাকাতে এরকম পরিস্থিতিতে পড়ব ভাবিনি। নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারব কিনা বুঝতে পারছি না। ১২৯ নং বুথের বিএলআরও জানান, “সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম আসেনি তাদের জন্য বারবার বিডিও অফিসে যাওয়ার পরও কিছু উত্তর মেলেনি। আমার কাছে অফিসিয়ালি কোনও খবর নেই।”

advertisement

এই পুরো ঘটনায় শিক্ষা কর্মী আব্দুল হাই এবং তার পরিবার দুশ্চিন্তায় রয়েছেন। সাপ্লিমেন্টারি লিস্টে নাম না উঠলে কী হতে চলেছে সেটা ভেবেই ভয় পাচ্ছেন তাঁরা। অপরদিকে ভোটের প্রশিক্ষণ পেয়েও পরিচয়পত্র না পেয়ে আরও অনিশ্চয়তার সম্মুখীন হয়েছেন শিক্ষা কর্মী আব্দুল হাই।

সেরা ভিডিও

আরও দেখুন
হস্তশিল্পে ফিরছে ভাগ্য! 'এইসব' বানিয়ে দু'হাতে আয় করছেন গ্রামীণ মহিলারা
আরও দেখুন

Neelanjan Banerjee

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বাঁকুড়া/
West Bengal Assembly Election: নাম ভোটের বিচারাধীন তালিকায়, ট্রেনিং নিয়েও ভোটের কাজের পরিচয়পত্র পেলেন না শিক্ষক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল