TRENDING:

Petrol Pump Crowd: গ্যাসের পর এবার পেট্রোল? বাঁকুড়ার পাম্পে লম্বা লাইন, চরম উৎকণ্ঠায় সাধারণ মানুষ

Last Updated:

Bankura Petrol Pump Crowd: গ্যাসের পর এবার কি পেট্রোলের পালা? বাঁকুড়া জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে উপচে পড়ছে গ্রাহকদের ভিড়। পেট্রোল ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় লম্বা লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন শহরবাসী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বুধবার রাত সাড়ে ১০টা। সাধারণত এই সময়ে বাঁকুড়া শহর ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। কিন্তু এদিন সম্পূর্ণ ভিন্ন ছবি—শহরের একাধিক পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়। চার চাকা, মোটরসাইকেল, এমনকি জ্যারিকেন ও বোতল নিয়েও লাইনে দাঁড়িয়ে মানুষ। পাম্প চত্বরে পা ফেলার জায়গা নেই। হঠাৎ এই অস্বাভাবিক ভিড়ের পিছনে রয়েছে একটাই কারণ—তেল ফুরিয়ে যাওয়ার আশঙ্কা, যদিও তার কোনও স্পষ্ট প্রমাণ নেই।
advertisement

মাচানতলা মোড় ও স্কুলডাঙ্গা এলাকার তিনটি পেট্রোল পাম্পে একই চিত্র ধরা পড়ে। লম্বা লাইন যেন শেষই হচ্ছে না। কেউ তাড়াহুড়ো করে তেল ভরিয়ে ফিরছেন, কেউ আবার দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন নিজের পালার জন্য। শহরের চেনা ছন্দ যেন বদলে গেছে। এই ভিড় শুধু যানবাহনের নয়, সঙ্গে মিশে রয়েছে উদ্বেগ, অনিশ্চয়তা আর অজানা আতঙ্ক।

advertisement

আরও পড়ুন: সন্ধে নামলেই…! হাওড়া এই রেল রুট মানে আজও আতঙ্ক, ট্রেনের জন্য অপেক্ষায় সিঁটিয়ে থাকেন যাত্রীরা

এই পরিস্থিতিতে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের নিরুত্তাপ মনোভাব আরও প্রশ্ন বাড়াচ্ছে। কেউই স্পষ্ট করে কিছু বলতে চাইছেন না। “অফিসিয়াল কোনও খবর নেই”—এই একটাই উত্তর মিলছে। ফলে মানুষের মধ্যে ধোঁয়াশা আরও ঘনীভূত হচ্ছে। গুজব নাকি বাস্তব আশঙ্কা—তা নিয়ে বিভ্রান্তি ক্রমশ বাড়ছে, আর সেই বিভ্রান্তিই যেন ভিড়কে আরও উস্কে দিচ্ছে। স্কুলডাঙ্গার বাসিন্দা সন্দীপ সেনের কথায়, “কী জানি কী হবে! তেল না থাকলে কাজ কীভাবে চলবে বুঝতে পারছি না।” অন্যদিকে মাচানতলার পিন্টু নন্দী বলেন, “ফুল ট্যাঙ্ক ভরলাম। গুজব কিনা জানি না, তবে ভয় হচ্ছে।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার এই গ্রামে চারদিন বন্ধ আমিষ রান্না, ১৫০ বছর ধরে চলছে একই নিয়ম
আরও দেখুন

তবে এই ভিড়ের প্রকৃত কারণ কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। তাহলে কি সবটাই গুজব? নাকি সত্যিই কোনও সংকটের পূর্বাভাস? এই প্রশ্নের উত্তর হয়তো এখনই নেই—সময়ই তার একমাত্র জবাব দেবে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Petrol Pump Crowd: গ্যাসের পর এবার পেট্রোল? বাঁকুড়ার পাম্পে লম্বা লাইন, চরম উৎকণ্ঠায় সাধারণ মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল