Howrah Rail Route: সন্ধে নামলেই...! হাওড়া এই রেল রুট মানে আজও আতঙ্ক, ট্রেনের জন্য অপেক্ষায় সিঁটিয়ে থাকেন যাত্রীরা
- Reported by:RAKESH MAITY
- Published by:Madhab Das
Last Updated:
Howrah Rail Route: হাওড়া রেল রুটে আতঙ্ক! সন্ধে হলেই স্টেশনে দানা বাঁধে ভয়। রেলের নিরাপত্তা ও পরিষেবা নিয়ে প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ যাত্রীরা। কী ঘটছে এই রুটে?
হাওড়া, রাকেশ মাইতি: ভারতীয় রেলের উন্নয়নের ছোঁয়া লাগেনি হাওড়া-আমতা শাখায়! গত কয়েক বছরে আমূল পরিবর্তন রেলে। দেশ জুড়ে রেল পরিষেবায় উন্নয়নের জোয়ার বইলেও উন্নয়নের ছিটেফোঁটা লাগেনি দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-আমতা শাখায়। এমনটাই অভিমত স্থানীয় মানুষ এবং যাত্রীদের।
যেখানে আরও সহজ এবং উন্নত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভারতীয় রেল লক্ষ্যমাত্রা রেখে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। রেল স্টেশনগুলিকে ঢেলে সাজান হচ্ছে অমৃত ভারত স্টেশনের আওয়াত। একইসঙ্গে আরও দ্রুতগতিতে কম সময়ে গন্তব্যে পৌঁছে দিতে বন্দে ভারত ট্রেনের মতো সেমি বুলেট ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। স্টেশন ও প্ল্যাটফর্ম ঝাঁ চকচকে রূপে। সেই দিক থেকে হাওড়া-আমতা শাখার প্রায় ৫০ কিলোমিটার অধিক রেলপথ জুড়ে যেন চরম অবস্থা।
advertisement
advertisement
এখানকার অধিকাংশ স্টেশনে পর্যাপ্ত আলোর অভাব, অন্ধকারাচ্ছন্ন রেল স্টেশন। পানীয় জলের ব্যবস্থা থেকেও জল নেই, শৌচালায় ব্যবহার অযোগ্য। ফলে মহিলা যাত্রীদের দারুণ সমস্যায় পড়তে হয় বলেই অভিযোগ যাত্রীদের। স্টেশনে পৌঁছনোর যথাযথ রাস্তাও নেই। স্টেশনে পৌঁছতে বহু মানুষ বিপজ্জনকভাবে লাইন ধরে হেঁটে স্টেশনে আসা যাওয়া করছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রেল যাত্রীদের কথায়, রেলপথে সহজে যোগাযোগ ব্যবস্থা হয়েও ট্রেনের অনিয়মের কারণে সমস্যা। স্টেশনগুলিতে আলো পানীয় জলের ব্যবস্থা যথাযথ নয়। ফলে মহিলা যাত্রীদের জন্য সন্ধ্যার পর আতঙ্কের। অন্যদিকে শৌচালয় ব্যবহার অযোগ্য। এক যাত্রী জানান, মালগাড়ি যাতায়াতের কারণে লোকাল ট্রেন অনিয়ম হয়ে পড়ছে। গত দুই বছর রেল পরিষেবা আরও খারাপ।
Location :
Haora,West Bengal
First Published :
Mar 25, 2026 2:25 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Howrah Rail Route: সন্ধে নামলেই...! হাওড়া এই রেল রুট মানে আজও আতঙ্ক, ট্রেনের জন্য অপেক্ষায় সিঁটিয়ে থাকেন যাত্রীরা










