TRENDING:

Bankura News: বাঁকুড়ার মেয়ের বিশ্ব রেকর্ড! ভগবত গীতার সহজ বাংলা অনুবাদ করে নজির, সোমার সাফল্যে গর্বিত গোটা বাংলা

Last Updated:

Bankura News: জেলা সহ গোটা বাংলার নাম উজ্জ্বল করলেন বাঁকুড়ার মেয়ে। ভগবত গীতার বাংলা অনুবাদ করে বিশ্ব রেকর্ড গড়লেন সোমা। চিনে নিন এই কৃতী কন্যাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ঃ অল্প বয়সেই বড় সাফল্য। বাঁকুড়া শহরের বাসিন্দা সোমা চৌনী প্রথম কনিষ্ঠতম বাঙালি মহিলা অনুবাদক হিসেবে ভগবত গীতার বাংলা অনুবাদ করে নজির গড়লেন। এর আগেই তিনি জাতীয় রেকর্ডের স্বীকৃতি পেয়েছিলেন। সাম্প্রতিক সময়ে অর্জন করলেন বিশ্ব রেকর্ডের সম্মান। তাঁর এই কৃতিত্বে গর্বিত বাঁকুড়া তথা সমগ্র বাংলা।
advertisement

Bhagavad Gita-র মতো আধ্যাত্মিক ও দার্শনিক গ্রন্থকে সহজ-সরল ভাষায় অনুবাদ করা মোটেই সহজ কাজ নয়। কিন্তু সোমা চৌনী সেই কঠিন কাজটিকেই নিজের লক্ষ্য করে নিয়েছিলেন। তাঁর অনুবাদের বিশেষত্ব হল ভাষার সরলতা ও বোধগম্যতা। একটি ছোট শিশু থেকে শুরু করে প্রবীণ মানুষ— সবাই যাতে গীতার মর্মার্থ বুঝতে পারেন, সেই ভাবনাই তাঁকে অনুপ্রাণিত করেছে। জটিল সংস্কৃত শ্লোকের ভাব তিনি এমনভাবে উপস্থাপন করেছেন, যাতে পাঠকের মনে কোনও ভয় বা দ্বিধা না থাকে।

advertisement

আরও পড়ুনঃ প্রাকৃতিক দুর্যোগ-দুর্ভিক্ষেও থামেনি পড়াশোনা! পটাশপুরের ঐতিহ্যবাহী স্কুল, হাজারও ঝড়ঝাপটা পেরিয়ে আজও ছড়াচ্ছে শিক্ষার আলো

সোমার জীবনের পথচলা সহজ ছিল না। ব্যক্তিগত জীবনে এক কঠিন ধাক্কার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। সেই সময়েই ভগবত গীতা তাঁর জীবনের অবলম্বন হয়ে ওঠে। গীতার দর্শন, কর্মযোগ ও আত্মবিশ্বাসের বাণী তাঁকে নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি জুগিয়েছে। সেখান থেকেই জন্ম নেয় সাধারণ মানুষের জন্য সহজ ভাষায় গীতা পৌঁছে দেওয়ার সংকল্প।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
জয়ী বিধায়কের কেন্দ্র বদল, তাও ২৬ এ 'জামাই' আত্মবিশ্বাসী নতুন সিটে জিততে, ভরসা তৃণমূলের সংগঠন
আরও দেখুন

আজ সোমা চৌনী শুধু একজন অনুবাদক নন, তিনি অনেকের কাছে প্রেরণার নাম। বাঁকুড়ার এই মেয়ের উদ্যোগ প্রমাণ করে, দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে অসম্ভবও সম্ভব। তাঁর লক্ষ্য একটাই— ভগবত গীতার চিরন্তন বাণী যেন ঘরে ঘরে পৌঁছে যায়, জীবনের কঠিন সময়ে মানুষ খুঁজে পায় সাহস ও দিশা। তাঁর এই সাফল্য আগামী প্রজন্মকেও নতুন স্বপ্ন দেখাবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura News: বাঁকুড়ার মেয়ের বিশ্ব রেকর্ড! ভগবত গীতার সহজ বাংলা অনুবাদ করে নজির, সোমার সাফল্যে গর্বিত গোটা বাংলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল