TRENDING:

Bankura News: দামোদরের চরে বিশালাকার রহস্যময় লোহার গোলক! মর্টার শেল না অন্যকিছু! তুঙ্গে জল্পনা

Last Updated:

Bankura News: দামোদর নদের চরে উদ্ধার হল বিশালাকার তিনটি লোহার গোলাকার বস্তু। এগুলি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের কোনও মর্টার শেল, না অন্য কিছু? রহস্য দানা বাঁধছে সাধারণ মানুষের মনে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, আসছে সেনা। পড়ুন বিস্তারিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়: “ছোটবেলায় বহুবার এইরকম লোহার গোল জিনিস নদীর পাড়ে পড়ে থাকতে দেখেছি। কিন্তু কখনও ভাবিনি ওগুলো এত ভয়ংকর হতে পারে…”—কাঁপা গলায় বললেন ডিহিপাড়া গ্রামের বাসিন্দা নির্মল। সোমবার বিকেলে রাঙ্গামাটি ফেরিঘাটে দামোদর নদ থেকে বালি তোলার সময় চোখে পড়ে ভারী বালির স্তরের ভেতর থেকে উঠে আসা একটি লোহার গোল বস্তু। সন্দেহ হতেই তিনি পে-লোডার চালক সতর্ক হন। মুহূর্তেই বন্ধ হয়ে যায় কাজ। এরপর আরও খোঁড়াখুঁড়িতে সামনে আসে চাঞ্চল্যকর সত্য—নদীগর্ভে লুকিয়ে ছিল তিনটি সম্ভাব্য বিশালাকার মর্টার শেল।
advertisement

এই ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সোমবার বিকেলে সোনামুখী থানার অধীন ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি ফেরিঘাট সংলগ্ন এলাকায় পে-লোডার দিয়ে বালি উত্তোলনের সময় ঘটনাটি ঘটে। ভারী বালির স্তরের ভেতর থেকে লোহার তৈরি গোলাকার বস্তু বেরোতেই চালক কাজ বন্ধ করে দেন এবং দ্রুত খবর দেন স্থানীয়দের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ ও রাজ্য পুলিশের বম্ব স্কোয়াড। সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে সঙ্গে সঙ্গেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়। শেলগুলিকে আপাতত বালি দিয়ে ঢেকে নিরাপদ অবস্থায় রাখা হয়েছে, যাতে কোনওভাবে নড়াচড়া না হয়।

advertisement

আরও পড়ুন: অতি লোভে তাঁতি নষ্ট! বান্ডিল ভর্তি টাকার লোভে সোনার কানের দুল খোয়ালেন গৃহবধূ, খুলে দেখেন সব খবরের কাগজ

পাশাপাশি সংশ্লিষ্ট জায়গাটি লাল ফিতে দিয়ে ঘেরা হয়েছে এবং সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সেনাবাহিনীকেও বিষয়টি জানান হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এখন অপেক্ষা কখন আসবে সেনাবাহিনীর লোকেরা। মোটের ওপর এই বিস্ফোরকগুলোকে ঘিরে একদিকে যেমন আতঙ্ক রয়েছে গ্রামবাসিদের মন, ঠিক তেমনই প্রবল উৎসাহ তাদের মধ্যে। যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এলাকাবাসীকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
জয়ী বিধায়কের কেন্দ্র বদল, তাও ২৬ এ 'জামাই' আত্মবিশ্বাসী নতুন সিটে জিততে, ভরসা তৃণমূলের সংগঠন
আরও দেখুন

স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলছেন, এই এলাকায় আরও এমন অজানা বস্তু থাকার সম্ভাবনা রয়েছে। কেউ কেউ আবার বলছেন, ছোটবেলায় নদীর পাড়ে এমন ধাতব বস্তু পড়ে থাকতে বহুবার দেখেছেন। যদিও সেই দাবির সত্যতা এখনই যাচাই করা সম্ভব নয়। আপাতত গোটা গ্রাম তাকিয়ে রয়েছে সেনাবাহিনীর দিকে। কীভাবে এবং কবে এই মর্টার শেলগুলি ডিফিউজ করা হবে, সেটাই এখন সবার বড় প্রশ্ন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura News: দামোদরের চরে বিশালাকার রহস্যময় লোহার গোলক! মর্টার শেল না অন্যকিছু! তুঙ্গে জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল