advertisement

North 24 Parganas News: অতি লোভে তাঁতি নষ্ট! বান্ডিল ভর্তি টাকার লোভে সোনার কানের দুল খোয়ালেন গৃহবধূ, খুলে দেখেন সব খবরের কাগজ

Last Updated:

North 24 Parganas News: ১০০ টাকার বান্ডিলের লোভ সামলাতে না পেরে নিজের সোনার কানের দুল প্রতারকদের হাতে তুলে দিলেন এক গৃহবধূ। শেষে বান্ডিল খুলে দেখেন তাতে শুধু খবরের কাগজ! প্রতারণার শিকার গৃহবধূর আফসোস এখন তুঙ্গে। পড়ুন বিস্তারিত

+
১০০

১০০ টাকার তৈরি বান্ডিল

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: ১০০ টাকার বান্ডিল তৈরি করেই এভাবে বোকা বানানো হল গৃহবধূকে! সিসিটিভিতে ধরা পড়ল ওই দুই যুবকের কাণ্ড। আর হাবড়ায় এসে এভাবেই প্রতারণার শিকার হলেন হরিণঘাটার এক গৃহবধূ। খবরের কাগজ দিয়ে টাকার বান্ডিল তৈরি করে ওই গৃহবধূর সোনার কানের দুল নিয়ে চম্পট দিল দুই প্রতারক যুবক। গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ঘটনার তদন্তে নেমেছে হাবড়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারণার শিকার হওয়া মহিলার নাম তারকদাসী মাঝি। তিনি হরিণঘাটার হাঁপানিয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা। এদিন তিনি হাঁপানিয়া বাজার থেকে অটো করে হাবড়া বাজারে আসেন। সেখান থেকে ট্রেন ধরার উদ্দেশ্যে হেঁটে হাবড়া স্টেশনের দিকে যাচ্ছিলেন।
advertisement
advertisement
অভিযোগ, স্টেশন সংলগ্ন এলাকায় দুই অপরিচিত যুবক তাঁর সঙ্গে আলাপ জমায়। কথোপকথনের এক পর্যায়ে তারা ওই টাকার বান্ডিল দেখিয়ে প্রলোভন দেয়। অভিযুক্তরা জানায়, তারকদাসী মাঝি যদি তাঁর সোনার কানের দুল দুটি দেন, তবে বিনিময়ে তাঁকে ৭২ হাজার টাকা দেওয়া হবে। প্রতারকদের কথায় বিশ্বাস করে নির্জন জায়গায় কথা বলার জন্য তাঁদের সঙ্গে যান ওই গৃহবধূ। তাঁকে নিয়ে যাওয়া হয় হাবড়া তবলা পট্টি এলাকায়। সেখানে প্রতারক দুই যুবকের কথায় বিশ্বাস করে নিজের কানের সোনার দুল খুলে তাদের হাতে তুলে দেন তারকদাসী মাঝি। পরিবর্তে তাঁকে একটি টাকার বান্ডিল দেওয়া হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কিছুক্ষণ পর অভিযুক্তরা সেখান থেকে দ্রুত সরে পড়ে। সন্দেহ হওয়ায় বান্ডিল খুলে দেখেন, উপরে একটি ১০০ টাকার নোট থাকলেও ভিতরে সবই খবরের কাগজ ভাঁজ করে রাখা। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত হাবড়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর স্টেশন সংলগ্ন ও তবলা পট্টি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। ফুটেজে দুই যুবকের গতিবিধি ধরা পড়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: অতি লোভে তাঁতি নষ্ট! বান্ডিল ভর্তি টাকার লোভে সোনার কানের দুল খোয়ালেন গৃহবধূ, খুলে দেখেন সব খবরের কাগজ
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement