নদিয়া জেলা জুড়ে প্রায় এসআইয়ার এর পর ৫৭০০০ উপর নাম ডিলিট হয়েছে এবং বিচারকের বিবেচনাধীন আছে আরও প্রায় ২.৫ লক্ষ নাম। নদিয়ার রানাঘাটের কলাইঘাটা এলাকার একটি পরিবারের সকলের নাম ডিলিট হয়েছে নতুন ভোটার লিষ্টে। তার পর থেকে জয়দেব দত্ত ও তার পরিবার প্রবল মানসিক চাপের মধ্যে দিন কাটাচ্ছিলেন।
বৃহস্পতি বার সকাল বেলায় হার্ট অ্যাটাকে তিনি অসুস্থ হয়ে পরেন ও ডাক্তারি চিকিৎসার আগেই মারা যায় এমনই এলাকার সূত্রের খবর। পরিবার অভিভাবককে হারালেন কান্নায় ভেঙে পরেছে গোটা পরিবার৷
advertisement
মৃত স্ত্রী সূচলা দত্ত জানান, “ভোটের নাম ডিলিট হওয়ার পর থেকেই উনি চিন্তায় ছিলেন। দুমাস হয়েছে বয়স্ক ভাতা এসেছে তার আগেও ছিল ভোটের লিস্ট থেকে নাম বাদ হওয়ার কারণে তাদের হয়তো এই সমস্ত ভাতা গুলোও বাদ হয়ে যেতে পারে। তিনি আমাকে বলেছিলেন কাজকর্ম দেখো। এরপর যখন শুনলেন তিনি ভোটের লিস্ট থেকে নাম বাদ হয়ে গেছে বাড়িতে এসে বমিও করেন। এমনকি শেষ দিন তিনি বলেছিলেন তুমি একটু কাজকর্ম কোরো, আমি মরে যাব হয়তো।”
আরও পড়ুন- নবদ্বীপেই রয়েছে এক টুকরো মণিপুর, মণিপুরী সংস্কৃতির অনন্য কেন্দ্র এই মণিপুর রাজবাড়ি
পরিবারের জোরালো দাবি, শুধুমাত্র ভোটের তালিকা থেকে পরিবারের সদস্যদের নাম বাদ যাওয়ার কারণেই চিন্তায় হার্টফেল করে মারা গিয়েছে জয়দেব বাবু। আপাতত স্থানীয় একাধিক জনপ্রতিনিধিরা তাদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। গোটা এলাকায় এই ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।






