Adhir Ranjan Chowdhury: ভোটের আগেই 'খেলা' ঘোরাচ্ছেন অধীর চৌধুরী! তৃণমূল নেতাকে ১০ বছর পর কংগ্রেসে ফিরিয়ে দিলেন বড় বার্তা
- Reported by:Koushik Adhikary
- Published by:Raima Chakraborty
Last Updated:
Adhir Ranjan Chowdhury: বিধানসভা নির্বাচনের আগে ভরতপুর বিধানসভাতে শক্তিবৃদ্ধি করল কংগ্রেস। ১০ বছর পর তৃণমূল থেকে ফিরলেন হাত শিবিরে।
advertisement
1/6

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: ঘরের ছেলে পুনরায় ফিরল ঘরে। বিধানসভা নির্বাচনের আগে ভরতপুর বিধানসভাতে শক্তিবৃদ্ধি করল কংগ্রেস। প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর হাত ধরে সালারে ১০ বছর পরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি আজাহার উদ্দিন সিজার।
advertisement
2/6
বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদের সালারের উজুনিয়াতে সালার ব্লক কংগ্রেসের উদ্যোগে একটি যোগদান সভার আয়োজন করা হয়। আগে কংগ্রেস করলেও পরিবর্তনের সঙ্গে কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করেছিলেন । পরে সালারের ব্লক তৃণমূল সভাপতি ছিলেন দীর্ঘসময়।
advertisement
3/6
দীর্ঘ ১০ বছর ধরে ছিলেন তৃণমূলে আজাহার উদ্দিন সিজার। কিন্তু এবার পালাবদল। পুনরায় কংগ্রেস দলে ফিরলেন আজাহার উদ্দিন সিজার সহ কয়েক হাজার দলীয় কর্মী। তাদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন অধীর চৌধুরী। এদিনের এই সভা মঞ্চে উপস্থিত ছিলেন কান্দির প্রখ্যাত চিকিৎসক ডাঃ সোহেল রাণা, মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক কমলেশ চ্যাটার্জী।
advertisement
4/6
এদিনের এই সভায় অধীর চৌধুরী বলেন, আজকের মতো বিষাক্ত রাজনীতি পরিবেশ আগে কেও দেখেনি। বোমা গুলি পিস্তলের কারবারে অভ্যস্ত নই আমরা। আজকে তৃণমূল বোমা গুলি পিস্তলের জন্ম দিয়েছে। তৃণমূলের হার্মাদের সঙ্গে আজকে যোগদান করেছে পুলিশ বাহিনী। এই মুর্শিদাবাদ জেলাতে তৃণমূলকে জয়ী করতে মুখ্যমন্ত্রীর খোকাবাবুর বাড়ির কাপড় কাচা মানুষকে জেলা পুলিশ সুপার হিসেবে এনেছেন কংগ্রেসকে শূন্য করতে। ২২-০ করতে এসেছেন। জেলা এসপি নেমেছেন সাঙ্গপাঙ্গ নিয়ে কংগ্রেসকে পরাস্ত করতে।
advertisement
5/6
মুর্শিদাবাদ জেলার তৃণমূলের প্রার্থী কে হবেন তা ঠিক করছে পুলিশ সুপার। মুর্শিদাবাদের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করার আগে সব দেখুন জানুন ও বুঝন। একটা সভায় লোকজন যাতে কম আসে তার জন্য পুলিশ সচেষ্ট। আমাদের সভা করতে গেলেই অনুমতি দিতে গেলে বাঁধা দান করা হয়। পুলিশ কোথাও কোনও সমস্যা করলে নির্বাচন কমিশন কে চিঠি করে দিন। সালারে পুলিশ কোনো কিছু করলে এখানেই শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করে মোকাবিলা করতে হবে। পুলিশের দায়িত্ব এই নির্বাচন করবে তৃণমূল।
advertisement
6/6
অধীর চৌধুরী এও বলেন, 'আমরা হেরে গেছি। সাম্প্রদায়িক মানুষ নিয়ে যারা রাজনীতি করে তারা জিতল। অধীর চৌধুরীকে হারানোর জন্য সব পথ অবলম্বন করতে হবে। তাই আমাকে পরাজিত করেছিল। বিষাক্ত রাজনীতি হাত থেকে মুর্শিদাবাদ থেকে বাঁচান।ভাল মানুষ জয়ী হোক। চোররা দুরে যাক। সৎ মানুষ এগিয়ে আসুন। কান্দিতে আগামী দিনে নির্বাচনে একজন ডাক্তারকে প্রার্থী হিসেবে Aicc কাছে আবেদন করেছি।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Adhir Ranjan Chowdhury: ভোটের আগেই 'খেলা' ঘোরাচ্ছেন অধীর চৌধুরী! তৃণমূল নেতাকে ১০ বছর পর কংগ্রেসে ফিরিয়ে দিলেন বড় বার্তা