TRENDING:

Mamata Banerjee: 'সম্মানের সঙ্গে যাঁরা দল করবে,তাঁদের সসম্মানে সেই জায়গা ফিরিয়ে দেব ', সামশেরগঞ্জের সভা থেকে স্পষ্ট বার্তা মমতার

Last Updated:

মুর্শিদাবাদে রবিবার দু’টি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সামশেরগঞ্জের পর তিনি পৌঁছে গিয়েছেন জিয়াগঞ্জে। সেখানে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাওনী সিংহ রায়ের সমর্থনে প্রচার করছেন।

advertisement
মুর্শিদাবাদ: রবিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জিয়াগঞ্জে পর পর দু’টি জনসভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামশেরগঞ্জের সভা থেকে তৃণমূলনেত্রী স্পষ্ট জানিয়েছে দিলেন,” যে কাজ করবে, সে টিকিট পাবে। যে মানুষের সঙ্গে থাকবে সে টিকিট পাবে। তবে একটা দুটো ক্ষেত্রে বয়স ফ্যাক্টর হতে পারে। সম্মানের সঙ্গে যাঁরা দল করবে, তাঁদের সসম্মানে সেই জায়গা ফিরিয়ে দেব।”
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

সামশেরগঞ্জের সভা থেকে মমতার বার্তা, ” ২৯৪টি কেন্দ্রে আমি কিন্তু প্রার্থী। ভুলে যান কার কী নাম, কার কী ধর্ম। শুধু মনে রাখুন জোড়াফুল। জোড়াফুলকে ভোট দিলে আমি আপনাদের রক্ষা করতে পারব।” তিনি জানান, ” ২৪ ঘণ্টা পাহারার ব্যবস্থা করতে হবে। রাতের বেলা অন্ধকার করে শুধু সিআরপিএফ-কে দিয়ে পাহারা দিয়ে, সেন্ট্রাল ফোর্সকে দিয়ে পাহারা দিয়ে ভিতরে যাতে মেশিন বদলাতে না পারে, তার জন্য ২৪ ঘণ্টা পাহারার ব্যবস্থা করতে হবে।”

advertisement

নাম না করে অমিত শাহকে মমতার আক্রমণ, ” তুমি কাকে কাকে ভয় দেখাচ্ছ, কাকে ফোন করছ, সব জানি। তুমি হচ্ছ সবচেয়ে বড় ভোটকাটারি ভাই। আগামিদিন তুমি ভাবছ, ভোট কেটে দিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। জেনে রেখো আমি থাকতে, তৃণমূল থাকতে, জোড়াফুল থাকতে কোনও দিন এটা হতে দেব না। তাই তোমরা আমার উপর বদলা নিচ্ছ। আমি তো জীবনে শুনিনি কর্পোরেশনও ওদের আন্ডারে হয়ে গিয়েছে, যা ইচ্ছে তাই করছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

মুর্শিদাবাদে রবিবার দু’টি জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সামশেরগঞ্জের তৃণমূল প্রার্থী মহম্মদ নুর আলম এবং ফরাক্কা কেন্দ্রের প্রার্থী মহম্মদ আমিরুল ইসলামের সমর্থনে জনসভা করছেন তিনি।   এর পর জিয়াগঞ্জে সভা। সেখানে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাওনী সিংহ রায়ের সমর্থনে প্রচার করেন। এর পর অধীর চৌধুরীর গড় বহরমপুরে যাবেন মমতা। তবে সেখানে জনসভা করবেন না। রোড শো-এর আয়োজন করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mamata Banerjee: 'সম্মানের সঙ্গে যাঁরা দল করবে,তাঁদের সসম্মানে সেই জায়গা ফিরিয়ে দেব ', সামশেরগঞ্জের সভা থেকে স্পষ্ট বার্তা মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল