TRENDING:

Election 2026: বীরভূমের ১১ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের প্রায় সবাই 'কোটিপতি'! কে কত সম্পদের মালিক? রইল বিস্তারিত হিসাব

Last Updated:
Election 2026: বীরভূমের ১১টি বিধানসভা আসনের মধ্যে ৯ জন কোটিপতি প্রার্থী, ৭ জন তৃণমূল ও ২ জন বিজেপির। মনোনয়নপত্রের হলফনামায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য।
advertisement
1/5
বীরভূমের ১১ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের প্রায় সবাই 'কোটিপতি'! কে কত সম্পদের মালিক? রইল বিস্তারিত হিসাব
*বীরভূম, সৌভিক রায়: ভোটযুদ্ধ শুরু হতেই প্রার্থীদের সম্পদের পরিমাণ সামনে আসতে শুরু করেছে। বীরভূমের ১১ বিধানসভার মধ্যে বিজেপি এবং তৃণমূলের ন'জন প্রার্থী এখনও কোটিপতির আসনে। মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের হলফনামায় এমনই তথ্য উঠে এসেছে। ন'জন কোটিপতি প্রার্থীদের মধ্যে ৭জন তৃণমূলের এবং দুজন বিজেপির প্রার্থী।
advertisement
2/5
*সম্পদের পরিমাণ যেমন চোখে পড়ার মতো, তেমনই বিধানসভা নির্বাচনে একাধিক প্রার্থীর নামে রয়েছে গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলা, যা এখনও বিচারাধীন। তৃণমূলের 'কোটিপতি' তালিকায় রয়েছেন বোলপুরের প্রার্থী চন্দ্রনাথ সিনহা। তাঁর হলফনামায় উল্লেখ রয়েছে বিপুল সম্পদের পরিমাণ। পাশাপাশি আর্থিক তছরুপ ও নিয়োগ দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। হাঁসন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল শেখের নামে ছ'টি মামলা রয়েছে। তিনিও রয়েছেন কোটিপতির তালিকায়।
advertisement
3/5
*এ ছাড়া বীরভূম জেলার সাঁইথিয়া বিধানসভার নীলাবতী সাহা, দুবরাজপুরের নরেশচন্দ্র বাউড়ি, বীরভূম জেলার সদর শহর সিউড়ির উজ্জ্বল চট্টোপাধ্যায়, রামপুরহাটের আশিস বন্দ্যোপাধ্যায় এবং মুরারইয়ের মুশারফ হোসেন এই সমস্ত প্রার্থীরা 'কোটিপতি' প্রার্থী হিসেবে হলফনামায় উল্লেখ করেছেন নিজেদের সম্পদের হিসাব। তবে শুধুমাত্র যে তৃণমূল প্রার্থীদের কোটিপতি সেটা কিন্তু নয়। এই তালিকায় পিছিয়ে নেই বিজেপির দুই প্রার্থী।
advertisement
4/5
*বীরভূম জেলার রামপুরহাট বিধানসভার বিজেপি প্রার্থী ধ্রুব সাহা রয়েছেন, 'কোটিপতি'দের তালিকায়। ধ্রুব সাহার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে, যা এখনও বিচারাধীন তালিকায় রয়েছে। পাশাপাশি সাঁইথিয়ার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহাও কোটিপতির তালিকায় রয়েছেন। তবে কোটিপতি না হলেও সম্পদের অঙ্কে কাছাকাছি রয়েছেন সিউড়ির হেভিওয়েট বিজেপি প্রার্থী তথা রাজ্য সহ-সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়ও।
advertisement
5/5
*সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই তাঁর প্রচার চালিয়ে যাচ্ছেন। তাঁর হলফনামায় উল্লেখ রয়েছে কোনও স্থাবর সম্পত্তি নেই। অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭৯ লক্ষ ৯৮ হাজার ৭৩০ টাকা। আত্মীয়ের নামে স্থাবর সম্পত্তি নেই। আত্মীয়ের নামে অস্থাবর সম্পত্তি নেই। সোনা (আত্মীয় সহ) ২৬৫ গ্রাম। যার বাজার মূল্য ৩৯ লক্ষ ৭১ হাজার ২৫ টাকার কাছাকাছি। মামলা রয়েছে একটি৷
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/বীরভূম/
Election 2026: বীরভূমের ১১ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের প্রায় সবাই 'কোটিপতি'! কে কত সম্পদের মালিক? রইল বিস্তারিত হিসাব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল