advertisement

Boyra Kali Mandir: কালিয়াগঞ্জের জাগ্রত বয়রা কালী মন্দির! দেশ-বিদেশে ছড়িয়ে মায়ের মাহাত্ম্যের কাহিনী, জানুন রোমহর্ষকর ইতিহাস

Last Updated:

Boyra Kali Mandir: জনশ্রুতি আছে, একসময় বণিক, আরেক সময় ডাকাতদের হাতে পূজিত হয়েছেন বয়রা কালী মা। আজও মন্দিরে পুজো দিতে ছুটে আসেন বহু ভক্ত। দীপাবলির রাতে উপচে পড়ে ভিড়।

বয়রা কালী মন্দির
বয়রা কালী মন্দির
কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুরঃ বাংলার বিভিন্ন প্রান্তে রয়েছে একাধিক জাগ্রত কালী মন্দির। এর মধ্যে অন্যতম হল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বয়রা কালী মন্দির। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়েছে এই দেবীর মাহাত্ম্যের কাহিনী। মায়ের কাছে পুজো দিতে ছুটে আসেন দূরদূরান্তের ভক্তরা। এই জাগ্রত পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে সুদীর্ঘ ইতিহাস।
শোনা যায়, একসময় শ্রীমতী নদী দিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করতে যেতেন। সেই আসা যাওয়ার পথে তাঁরা মায়ের কাছে পুজো দিয়ে যেতেন বলে জনশ্রুতি আছে। দেবীর মন্দির বয়রা গাছের তলায় অবস্থিত ছিল। সেখান থেকেই মন্দিরের নামকরণ বলে শোনা যায়।
আরও পড়ুনঃ বাড়ির সামনে পার্ক করা গাড়িতে অগ্নিসংযোগ! দিনবাজারে দাউ দাউ করে জ্বলল একাধিক চারচাকা, সিসিটিভি ফুটেজে দেখুন পুরো ঘটনা
এরপর সময়ের সঙ্গে শ্রীমতি নদীর জল শুকিয়ে আসে। একসময় যে এলাকা দিয়ে ব্যবসায়ীরা বাণিজ্যে যেতেন, সেই এলাকা জঙ্গলে পরিণত হয়। শুরু হয় ডাকাতদের আনাগোনা। সেই সময় ডাকাতরা মায়ের পুজো করতেন।
advertisement
advertisement
শোনা যায়, ১৯৩২ সালে এই অঞ্চলের দারোগা হিসেবে এসেছিলেন এক ব্যক্তি। তিনিও নাকি ডাকাত দমনের জন্য দেবীর দ্বারস্থ হয়েছিলেন। ওই ব্যক্তিই নাকি বয়রা কালী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন বলে শোনা যায়।
কালিয়াগঞ্জের এই মন্দিরে দেবীর একটি অষ্টধাতুর মূর্তি রয়েছে। ১৯৯৮ সালে মায়ের বর্তমান মূর্তি তৈরি করা হয়। দেবীর গায়ে রয়েছে সোনা ও রুপোর অজস্র অলঙ্কার। প্রায় রোজই ভক্তরা পুজো দিতে আসেন।
advertisement
এছাড়া প্রত্যেক বছর দীপাবলির রাতে বয়রা কালী মন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড়। দূরদূরান্ত থেকে ছুটে আসেন অনেকে। কথিত আছে, এখানে পুজো দিলে মনোবাঞ্ছা পূরণ হয়। কাউকে খালি হাতে ফেরান না মা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Boyra Kali Mandir: কালিয়াগঞ্জের জাগ্রত বয়রা কালী মন্দির! দেশ-বিদেশে ছড়িয়ে মায়ের মাহাত্ম্যের কাহিনী, জানুন রোমহর্ষকর ইতিহাস
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement