Jalpaiguri News: বাড়ির সামনে পার্ক করা গাড়িতে অগ্নিসংযোগ! দিনবাজারে দাউ দাউ করে জ্বলল একাধিক চারচাকা, সিসিটিভি ফুটেজে দেখুন পুরো ঘটনা
- Reported by:SUROJIT DEY
- Published by:Sneha Paul
Last Updated:
Jalpaiguri News: জলপাইগুড়িতে চাঞ্চল্যকর ঘটনা। ভোররাতে আচমকা দাউ দাউ করে জ্বলে উঠল পার্ক করে রাখা একাধিক গাড়ি। এর মধ্যে একটি গাড়ি একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। অভিযোগ, আরও দু'টি গাড়িতে আগুন লাগানো হয়।
জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠল একাধিক গাড়ি! মাথায় হাত গাড়ির মালিকদের। জলপাইগুড়ির দিনবাজারে ভোররাতে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য শহরে। কে করল এই কাজ? ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন।
জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় ভোররাতে একাধিক গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে একটি গাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এবং আরও দু’টি গাড়িতে আগুন লাগানো হয় বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। ইতিমধ্যেই সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে।
আরও পড়ুনঃ কালনায় থমকে প্রায় ৩০০ বিঘা জমির চাষাবাদ! ধান-আলুর মাঠে এখন ধুলো, এক নলকূপ বিকলে চরম সংকটে বহু কৃষক পরিবার
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে হঠাৎ জোরে আওয়াজ পেয়ে এলাকার বাসিন্দারা বাড়ির বাইরে বেরিয়ে আসেন। বাইরে বেরিয়ে দেখেন একটি গাড়িতে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয়দের উদ্যোগে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ।
advertisement
advertisement
এলাকার বাসিন্দাদের দাবি, মারোয়ারি পট্টি সংলগ্ন এলাকায় অনেকেরই ব্যক্তিগত গ্যারেজ নেই। তাই প্রায় ৩০-৪০টি গাড়ি প্রতিদিন রাস্তায় বা বাড়ির সামনে পার্ক করে রাখা হয়। তবে এর আগে কখনও এই ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। হঠাৎ এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক যুবক গাড়িগুলির আশপাশে ঘোরাফেরা করছে এবং আগুন লাগানোর ঘটনাও ক্যামেরায় ধরা পড়েছে। সেই সূত্র ধরেই তদন্তে নেমেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জলপাইগুড়ি পুরসভার কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং দ্রুত ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেন। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে। এর পিছনে অন্য কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Mar 05, 2026 3:12 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: বাড়ির সামনে পার্ক করা গাড়িতে অগ্নিসংযোগ! দিনবাজারে দাউ দাউ করে জ্বলল একাধিক চারচাকা, সিসিটিভি ফুটেজে দেখুন পুরো ঘটনা









