advertisement

East Bardhaman News: ১০৪ বছরেও নাগরিকত্বের পরীক্ষা, জীবনের শেষ প্রান্তে এসে ইব্রাহিম পেলেন 'বিচারাধীন' তকমা! 

Last Updated:

East Bardhaman News: বয়স ১০৪ বছর,দেখেছেন পরাধীন ভারতের সংগ্রাম,যোগ দিয়েছেন ভারত ছাড়ো আন্দোলনে।চাক্ষুষ করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে হাওড়া ব্রিজের নির্মাণ। সেই ১০৪ বছরের শেখ ইব্রাহিমের নামই এখন ভারতের নির্বাচন কমিশনের তালিকায় 'বিচারাধীন'।

তালিকার ছবি
তালিকার ছবি
জামালপুর, সায়নী সরকার: বয়স ১০৪ বছর, দেখেছেন পরাধীন ভারতের সংগ্রাম, যোগ দিয়েছেন ভারত ছাড়ো আন্দোলনে। ক্ষুষ করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে হাওড়া ব্রিজের নির্মাণ। সেই ১০৪ বছরের শেখ ইব্রাহিমের নামই এখন ভারতের নির্বাচন কমিশনের তালিকায় ‘বিচারাধীন’ বা ‘আন্ডার এ্যডজুডিকেশন’। পূর্ব বর্ধমানের জামালপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের বত্রিশবিঘা গ্রামের ঘটনা। সংখ্যালঘু অধ্যুষিত এই গ্রামের আদি বাসিন্দা হলেন শেখ ইব্রাহিম।
তাঁর পরিবার সূত্রে জানা গেছে, শেখ ইব্রাহিমের পরাধীন ভারতে জন্ম। ১৩২৯ বঙ্গাব্দের মাঘ মাসে জন্মগ্রহণ করেছিলেন তিনি। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন থেকে শুরু করে গত লোকসভা ভোট প্রতিবারই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন তিনি। অথচ, জীবনের শেষপ্রান্তে এসে নিজের নাগরিকত্বের প্রমাণের লড়াইয়ে সামিল হতে হচ্ছে তাকে।
আরও পড়ুন-আগামী ৯০ দিন ভয়ঙ্কর দুঃসময়…! ১০০ বছর পর চন্দ্রগ্রহণে সিংহ-সহ ৪ রাশির কপালে দুর্ভোগ, আর্থিক ক্ষতি, বিরাট ফাঁড়া
ভারতের নির্বাচন কমিশনের প্রকাশ করা বাংলার ভোটার তালিকায় ‘বিচারাধীন’ হিসাবে চিহ্নিত করা হয় ১০৪ বছর বয়সী পূর্ব বর্ধমানের জামালপুরের বত্রিশবিধা গ্রামের বৃদ্ধ শেখ ইব্রাহিমকে। তাঁর পরিবারের একাধিক সদস্যের পরিণতিও একই হয়েছে। কমিশনকে অমানবিক আখ্যা দিয়ে ক্ষোভ উগরে দিয়েছে গোটা পরিবার।
advertisement
advertisement
আরও পড়ুন-‘মহাপ্রলয়’ আসছে…! ভয়ঙ্কর শক্তি বাড়ছে সূর্যের, কপাল পুড়বে ৩ রাশির, আর্থিক ক্ষতি জীবন নরক করে ছাড়বে, ফাঁড়া কাটাতে করুন…
শেখ ইব্রাহিমের দাবি, বাংলার ১৩২৯ সালের মাঘ মাসে তাঁর জন্ম। স্ত্রী আসেমা বেগম ১৮ বছর আগে প্রয়াত হয়েছেন। ইব্রাহিমের ৬ ছেলে ও ২ মেয়ে। বাংলায় এসআইআর পর্ব শুরু হওয়ার পর ২৯ জানুয়ারি প্রবীণ শেখ ইব্রাহিমকে সশরীরে ব্লকের বিডিও অফিসে শুনানিতে হাজির হওয়ার নোটিশ পাঠানো হয়। ‘লজিক্যাল ডিসক্রিপেন্সির’ কথা তাতে উল্লেখ ছিল। ওই নোটিশ বৃদ্ধর বাড়িতে পৌঁছে দেন বুথের বিএলও। তা নিয়ে তোলপাড় পড়তেই কমিশনের প্রতিনিধিরা ১০৪ বছর বয়সি শেখ ইব্রাহিমের বাড়িতে গিয়ে শুনানি সারেন। তাঁরা বৃদ্ধের প্রয়োজনীয় নথিপত্রও যাচাই করে যান। এত কিছুর পরেও সদ্য প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় শেখ ইব্রাহিমের নাম ‘বিচারাধীন’ হিসাবে চিহ্নিত করা হয়েছে।
advertisement
আক্ষেপ প্রকাশ করে বৃদ্ধের ছেলে শেখ রাইহানউদ্দিন বলেন, আমাদের বাবা দেশের একজন অতি প্রবীণ নাগরিক। বাবার বয়স ১০৪ বছর, তার পরেও এসআইআর পর্বে প্রকাশ করা চূড়ান্ত ভোটার তালিকায় বাবার নাম বিচারাধীন হিসাবে চিহ্নিত করা হল। এটা দেশের একজন প্রবীণ নাগরিকের কাছে বড়ই অবমাননাকর ও অসম্মাজনকও।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: ১০৪ বছরেও নাগরিকত্বের পরীক্ষা, জীবনের শেষ প্রান্তে এসে ইব্রাহিম পেলেন 'বিচারাধীন' তকমা! 
Next Article
advertisement
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
  • রাজ্যসভার প্রাথী হিসেবে আজই মনোনয়ন জমা দেওয়ার দিন। বিধানসভায় মনোনয়ন জমা দিতে সকাল সকাল হাজির ছিলেন রাজীব কুমার। মনোনয়ন পত্র জমা দিয়ে মাদার টেরিজাকে উদ্ধৃত করে যা বললেন প্রাক্তন আমলা রাজীব কুমার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement