advertisement

Samik Bhattacharya: 'মুকুল রায় আমাদের অনেক তথ্য দিয়ে গেছেন, কিন্তু আমরা তা সামনে আনিনি', বিস্ফোরক মন্তব্য শমীক ভট্টাচার্যের

Last Updated:

Samik Bhattacharya: পরিবর্তন যাত্রায় যোগ দিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তুলে আনলেন মুকুল রায়ের প্রসঙ্গ।

মুকুলকে নিয়ে কী বললেন শমীক?
মুকুলকে নিয়ে কী বললেন শমীক?
কলকাতা: সদ্য প্রয়াত মুকুল রায়কে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নিয়ে ধর্মতলা থেকে বক্তব্য রাখতে গিয়ে শমীক বলেন, ”মুকুল রায় একটা সময় আমাদের দলে এসেছিলেন বেড়াতে। আবার তৃণমূলে ফিরে গেছেন। উনি অনেক তথ্য দিয়ে গেছেন, কিন্তু আমরা এই নথি কোনও দিন সামনে আনিনি।”
শমীকের সংযোজন, ”মুকুল রায় আমাদের দল থেকে চলে গেলেন। তারপর ওপরে চলে গেলেন। আমাদের এখানে থাকলে আদর যত্ন করে রাখতাম।”
advertisement
রাজ্যসভার প্রার্থী নিয়েও শমীক বলেন, ”রাজ্যসভার ভোটে আমরা আরেকজন প্রার্থী দিতে পারতাম। যদি দিতাম, অনেকে ফোন করে আমাদের জিতিয়ে দিতেন। আমরা চাইনি ওই ছোঁয়া।” এরপরই শমীক চলে যান বাবরি মসজিদ প্রসঙ্গে। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করার ঘোষণা করেছেন হুমায়ুন কবীর। সেই প্রসঙ্গে শমীক তীব্র আক্রমণ শানিয়ে বলেন, ”পশ্চিমবঙ্গের মাটিতে বাবরি মসজিদ হবে না কোনও দিন। যদি কেউ আমাদের ভোট না দেয়, তাও আমাদের বক্তব্য নেই। আপনারা বিহারের দিকে তাকান।”
advertisement
শমীকের সংযোজন, ”মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অনুপ্রবেশ আবার কী! কালো কোর্ট পরে সুপ্রিম কোর্টে চলে গিয়েছেন। রাজনৈতিক চাপ সৃষ্টি করার জন্যই গিয়েছেন। আগামীকাল ধর্নায় বসবেন। এবার থেকে ধর্নায় বসা ছাড়া আর কোনও কাজ থাকবে না। SIR নিয়ে কোনও রাজ্যে কিছু নেই, কোনও আক্রমণ বা কিছু নেই, শুধু অশান্তি আছে পশ্চিমবঙ্গ। আমাদের উপরে হামলার চেষ্টা করছে। কোচবিহারে আক্রমণ করছে। কিন্তু পরিবর্তন আপনি আটকাতে পারবেন না।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Samik Bhattacharya: 'মুকুল রায় আমাদের অনেক তথ্য দিয়ে গেছেন, কিন্তু আমরা তা সামনে আনিনি', বিস্ফোরক মন্তব্য শমীক ভট্টাচার্যের
Next Article
advertisement
Rahul Arunodoy Banerjee: মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
  • ময়না তদন্তের পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে

  • সকাল ১১:৩০ মিনিটে শুরু অভিনেতা রাহুলের মরদহের ময়না তদন্ত

  • অভিনেতা রাহুলকে শেষবার দেখার জন্য বহু মানুষ মর্গের সামনে দাঁড়িয়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement