advertisement

West Bengal Governor: বিরাট খবর! বাংলার রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস! রাজনৈতিক মহলে জোর জল্পনা

Last Updated:

West Bengal Governor: ২০২২ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন সিভি আনন্দ বোস।

রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস
রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস
কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে হঠাৎই পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস। ঠিক বিধানসভা ভোটের আগেই আনন্দ বোসের পদত্যাগ রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। ঠিক কী কারণে পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু সূত্রের খবর, তাঁর পদত্যাগ পত্র ইতিমধ্যেই দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন আনন্দ বোস। ২০২২ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন সিভি আনন্দ বোস। তিন বছর রাজ্যের রাজ্যপাল পদে থাকার পর পদত্যাগ করলেন তিনি।
জানা গিয়েছে, সিভি আনন্দ বোস বর্তমানে দিল্লিতে আছেন। বৃহস্পতিবার বিকেলেই তিনি দিল্লি যান। রাষ্ট্রপতির কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে খবর।
২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিয়েছিলেন বোস। বাংলার রাজ্যপাল হিসেবে তাঁর মেয়াদ ছিল ২০২৭ সালের নভেম্বর মাস পর্যন্ত। কিন্তু তার ২০ মাস আগে, তাও আবার বাংলার ভোটের ঠিক আগেই দায়িত্ব ছাড়লেন সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার রাজ্যপালের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) তাঁর পদত্যাগের খবর নিশ্চিত করেছেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Governor: বিরাট খবর! বাংলার রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস! রাজনৈতিক মহলে জোর জল্পনা
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement