Mamata Banerjee on Governor CV Ananda Bose: আচমকা রাজ্যপাল বোসের পদত্যাগে হতবাক মুখ্যমন্ত্রী, ভোটের আগেই এমন সিদ্ধান্ত! রাজনৈতিক স্বার্থ দেখছেন মমতা
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Mamata Banerjee on Governor CV Ananda Bose Resignation: আচমকা রাজ্যপাল বোসের পদত্যাগে হতবাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে এমন সিদ্ধান্তে রাজনৈতিক স্বার্থ দেখছেন মমতা।
কলকাতা: রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের আগে আচমকা রাজ্যপালের পদত্যাগ। বৃহস্পতিবার সন্ধেয় পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন। কী কারণে এই সিদ্ধান্ত, এখনও স্পষ্ট নয়। এই খবর ছড়িয়ে পড়তেই এক্স হ্যান্ডেলে নিজের মতামত শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী সি. ভি. আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের খবরে আমি হতবাক এবং গভীরভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে তাঁর পদত্যাগের কারণ আমার জানা নেই। তবে, বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন তবে আমি অবাক হব না।
advertisement
I am shocked and deeply concerned by the sudden news of the resignation of Shri C. V. Ananda Bose, the Governor of West Bengal.
The reasons behind his resignation are not known to me at this moment. However, given the prevailing circumstances, I would not be surprised if the…
— Mamata Banerjee (@MamataOfficial) March 5, 2026
advertisement
advertisement
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন যে শ্রী আর. এন. রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে। তিনি এই বিষয়ে প্রতিষ্ঠিত রীতি অনুসারে কখনও আমার সাথে পরামর্শ করেননি।
আরও পড়ুন: রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েই আপ্লুত কোয়েল-বাবুল, কী প্রতিক্রিয়া রাজীব-মেনকার?
এই ধরনের পদক্ষেপ ভারতের সংবিধানের চেতনাকে ক্ষুণ্ন করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তির উপর আঘাত করে। কেন্দ্রকে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তার নীতিগুলিকে সম্মান করতে হবে এবং গণতান্ত্রিক রীতিনীতি এবং রাজ্যগুলির মর্যাদা ক্ষুণ্ন করে এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে।’
advertisement
আরও পড়ুন: মুহূর্তে বদলাবে আকাশ, মেঘ জমতে শুরু করেছে! বৃষ্টির পূর্বাভাস বাংলার ১২ জেলায়, আবহাওয়ার বড় খবর
সূত্রের খবর, কলকাতায় নয়, বরং দিল্লিতে গিয়েই নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন সিভি আনন্দ বোস। ২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন তিনি। পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার অনেক আগেই তাঁর এই প্রস্থান নিয়ে দিল্লির অলিন্দে শুরু হয়েছে জোর জল্পনা। তবে কেন এই পদত্যাগ, সে বিষয়ে এখনও পর্যন্ত রাজভবন বা কেন্দ্রের তরফে স্পষ্ট কোনও কারণ জানানো হয়নি। এমনকী মুখ্যমন্ত্রীও কোনও কারণ জানেন না বলে দাবি করেছেন এক্স-এ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 05, 2026 8:17 PM IST








