Central Force: নির্বাচনের আগেই বারুইপুরে নিরাপত্তা জোরদার, রাস্তায় নামল কেন্দ্রীয় বাহিনী
- Reported by:Suman Saha
- Published by:Debalina Datta
Last Updated:
West Bengal Assembly Elections 2026, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও বারুইপুর শহরসহ আশপাশের এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ ও টহলদারি চালানো হবে।
advertisement
1/6

ভোটের আগেই বারুইপুর শহরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, নিরাপত্তা জোরদার প্রশাসনেরআসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর শহরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে। ভোটের দিনক্ষণ ঘোষণার অনেক আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করতে শহরের বিভিন্ন এলাকায় এই রুট মার্চ করা হচ্ছে। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
2/6
বৃহস্পতিবার থেকেই বারুইপুর শহরের একাধিক গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুট মার্চ করতে দেখা যায়। শহরের রাস্তা, বাজার ও আবাসিক এলাকাগুলিতে টহল দেন তারা। কেন্দ্রীয় বাহিনীর এই উপস্থিতিতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
3/6
রুট মার্চ চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শহরের বিভিন্ন স্পর্শকাতর এলাকাও পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন যে আসন্ন নির্বাচনে যাতে কেউ ভয়ভীতি ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
4/6
প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্দেশেই ভোটের আগে থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। তারই অংশ হিসেবে বারুইপুর পুলিশ জেলার অধীন এলাকাগুলিতেও রুট মার্চ শুরু হয়েছে। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
5/6
এর মাধ্যমে সম্ভাব্য অশান্তি বা অপ্রীতিকর ঘটনা এড়াতে আগাম সতর্কতা নেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানান, নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনীর এই রুট মার্চে তারা অনেকটাই আশ্বস্ত বোধ করছেন। প্রশাসনের এই উদ্যোগে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলেই আশা করছেন তারা।(তথ্য ছবি সুমন সাহা)
advertisement
6/6
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও বারুইপুর শহরসহ আশপাশের এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ ও টহলদারি চালানো হবে। নির্বাচনের সময় যাতে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সেদিকেই বিশেষ নজর রাখা হচ্ছে। (তথ্য ছবি সুমন সাহা)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
Central Force: নির্বাচনের আগেই বারুইপুরে নিরাপত্তা জোরদার, রাস্তায় নামল কেন্দ্রীয় বাহিনী