Rain Orange Alert: এখনই নিস্তার নয়, উত্তরের জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণে দিনে গরম, বেলা বাড়লেই আকাশ কাঁপিয়ে বৃষ্টি
- Reported by:Annanya Dey
- Published by:Debalina Datta
Last Updated:
Rain Alert: আবহাওয়ার উন্নতির সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতে, বাড়বে বৃষ্টির দাপট
advertisement
1/12

আলিপুরদুয়ার, অনন্যা দে: উত্তরবঙ্গের হাওয়ায় উন্নতির সম্ভাবনা নেই,অতিভারী বৃষ্টির ভ্রুকুটি থেকেই যাচ্ছে।সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে পূর্বাভাস হাওয়া অফিসের। শুক্রবার রাতে আচমকাই আবহাওয়া বদলে শুরু হয় ঝড়-বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে খবর, দুর্যোগের রেশ কাটতে এখনও বেশ কয়েকদিন বাকি। জেনে নেওয়া যাক আবহাওয়ার বড় আপডেট।
advertisement
2/12
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাহাড়ের জেলাগুলিতে ধস নামতে পারে।
advertisement
3/12
কোচবিহার ও উত্তর দিনাজপুরেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি অন্ততপক্ষে আগামী মঙ্গলবার পর্যন্ত বজায় থাকবে। এই অকাল বৃষ্টিতে কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।
advertisement
4/12
বৃষ্টির ফলে সাময়িকভাবে তাপমাত্রা কমলেও খুব একটা স্বস্তির খবর নেই সাধারণ মানুষের জন্য। হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি থামলেই ফের আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। তাপমাত্রার পারদ খুব একটা নিচে নামার সম্ভাবনা নেই।
advertisement
5/12
উত্তরবঙ্গের পাঁচটি স্থানের তাপমাত্রা কেমন রয়েছে জেনে নেওয়া যাক।দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ১৫. ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ২৮. ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭. ৬ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ৩০. ২ সর্বনিম্ন ১৭. ২ ডিগ্রি সেলসিয়াস। মালদার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩. ৪ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
6/12
২৮ মার্চেও ঝড়বৃষ্টির আরও একটা স্পেল চলবে রাজ্যে। কালবৈশাখীর পরিস্থিতি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। থাকবে বজ্রপাতের আশঙ্কাও! উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। ঝড় ও শিলাবৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে; উইকেন্ডে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। Photo- Representative
advertisement
7/12
আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নামতে পারে ধস। আজ, শনিবার বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে সব জেলাতে। Photo- Representative
advertisement
8/12
দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে শিলাবৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড়ও ৷ আজ, শনিবার দক্ষিণবঙ্গের ছয় জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলার দু-এক জায়গায়। Photo- Representative
advertisement
9/12
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া- এই ছয় জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শিলা বৃষ্টির সম্ভাবনা নদিয়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনাতে। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে। Photo- Representative
advertisement
10/12
কলকাতায় ঝড়বৃষ্টিতে রাতের তাপমাত্রা পাঁচ ডিগ্রিরও বেশি নেমে গেল। ঝড়-বৃষ্টিতে মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রাও নেমে যাবে। শনিবার আরও এক দফায় ঝড়বৃষ্টির স্পেল। হতে পারে কালবৈশাখী ঝড়ও! রবিবারও একই রকম থাকবে আবহাওয়া ৷ তাপমাত্রার সামান্য হেরফের হতে পারে। সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। Photo- Representative
advertisement
11/12
রবি এবং সোমবার ঝড়বৃষ্টির পরিমাণ কমবে। সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম-সহ পশ্চিমের কিছু জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এই দু’দিন তাপমাত্রা ক্রমশ বাড়বে। মঙ্গলবারে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। Photo- Representative
advertisement
12/12
দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া বইবে। বুধবার ১ এপ্রিল ঝড়বৃষ্টির সম্ভাবনা ফের কমবে। Photo- Representative Input- Biswajit Saha
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/আলিপুরদুয়ার/
Rain Orange Alert: এখনই নিস্তার নয়, উত্তরের জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণে দিনে গরম, বেলা বাড়লেই আকাশ কাঁপিয়ে বৃষ্টি