TRENDING:

Alipurduar News: অনুষ্ঠানে যাচ্ছি বলে আর ফিরলেন না মা! পুলিশের ফোনে হাসপাতালে ছুটল ছেলে, তারপর যা হল চোখে দেখা দায়

Last Updated:

Alipurduar News: অনুষ্ঠান বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা। শুক্রবার ভোরে আলিপুরদুয়ারগামী জাতীয় সড়কে বড় গাড়ির সঙ্গে ছোট গাড়ির সংঘর্ষ ঘটে। মৃত্যু হয় এক মহিলার। আহত হন পুলিশকর্মী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন্যা দে: একটি অনুষ্ঠানে যাবেন বলে মাকে বৃহস্পতিবার রাতে এগিয়ে দিয়ে আসেন জয়দীপ রায়। তিনি দেখেন, তাঁর মা এক পরিচিতের সঙ্গে ছোট গাড়িতে চেপে অনুষ্ঠান বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তারপর থেকে মায়ের কোনও হদিশ পাননি জয়দীপ রায়। শুক্রবার দুপুরে জয়দীপের কাছে খবর আসে মায়ের। হাসপাতালে গিয়ে তিনি দেখেন সব শেষ।
আলিপুরদুয়ার হাসপাতাল
আলিপুরদুয়ার হাসপাতাল
advertisement

আলিপুরদুয়ারগামী জাতীয় সড়কে শুক্রবার ভোরে এক দুর্ঘটনা ঘটে। বড় গাড়ির সঙ্গে ছোট গাড়ির সংঘর্ষ। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। এই মহিলা জয়দীপ রায়ের মা পিঙ্কি রায়। ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ কর্মী। তাঁর নাম সৌরভ চক্রবর্তী। জয়দীপের কথায় জানা যায়, এই পুলিশকর্মীর সঙ্গে সেদিন রাতে বেরিয়েছিলেন তাঁর মা। একটি ছোটো গাড়িতে চেপে দুজন আলিপুরদুয়ারে ফিরছিলেন। তখনই বড় গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে ছোট গাড়ির।

advertisement

আরও পড়ুনঃ প্রকৃতির ফ্রিজের জলে শরীর হবে ঠান্ডা, হজম ক্ষমতা বাড়বে দ্বিগুণ, মাটির ফিল্টার ব্যবহারের সুফল জানলে ফ্রিজের জল খাওয়া ছেড়ে দেবেন

পুলিশ সূত্রে খবর, ভোর ৩টে থেকে ৫টার মধ্যে দুর্ঘটনা ঘটে। পুলিশের কাছে খবর যেতেই, পুলিশ গাড়ির ভিতর থেকে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে মহিলার মৃত্যু হয়। পুলিশকর্মীর এক চোখ নষ্ট হয়ে যাওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রেফার করা হয়। মৃত পিঙ্কি রায় একজন গৃহবধূ। আলিপুরদুয়ার শহরের বাসিন্দা তিনি। সৌরভ চক্রবর্তী, পুলিশের আর আই।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

মৃতার ছেলে জয়দীপ রায় জানান, সৌরভ চক্রবর্তীর সঙ্গে তাঁদের পরিচয় হয়েছিল এক জিম থেকে। যদিও সৌরভ চক্রবর্তী তাঁদের বাড়িতে কখনও আসেননি। তিনি আরও জানান, “মাকে গতকাল বাড়ি থেকে আমি ছেড়ে দিয়ে এসেছিলাম। দেখলাম মা পুলিশ লেখা এক গাড়িতে উঠলেন। এরপর একবার মায়ের সঙ্গে কথা হয়েছিল। তারপর পুলিশের তরফে দুপুরে ফোন এল আমার কাছে। হাসপাতালে এসে দেখি মা মৃত।” পিঙ্কি রায়ের পরিবারের তরফে দুর্ঘটনাটি নিয়ে তদন্তের দাবি তোলা হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: অনুষ্ঠানে যাচ্ছি বলে আর ফিরলেন না মা! পুলিশের ফোনে হাসপাতালে ছুটল ছেলে, তারপর যা হল চোখে দেখা দায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল