TRENDING:

Alipurduar News: চিকিৎসার জন্য আর দূরে ছুটতে হবে না! রায়মাটাং স্বাস্থ‍্যকেন্দ্রে এলেন দুই স্থায়ী চিকিৎসক, শুরু হয়েছে একাধিক পরিষেবা

Last Updated:

Alipurduar News: এতদিন আলিপুরদুয়ারের এই স্বাস্থ্যকেন্দ্রে দু'জন নার্স রেখেছিল জেলা স্বাস্থ্য দফতর। তবে এবার দু'জন চিকিৎসক এলেন। ফলে আর টাকা খরচ করে স্থানীয় বাসিন্দাদের দূরে যেতে হবে না। এখানেই মিলবে চিকিৎসা পরিষেবা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালচিনি, অনন্যা দেঃ হঠাৎ অসুস্থ বোধ করলে আর পকেটের টাকা খরচ করে গাড়ি ডেকে এলাকার কোনও বাসিন্দাকে হাসপাতালে নিয়ে যেতে হবে না। আলিপুরদুয়ারের রায়মাটাং চা বাগানের সরকারি স্বাস্থ্যকেন্দ্রেই মিলবে চিকিৎসক। পাশাপাশি বিনামূল্যে থাকছে শরীরের বিভিন্ন পরীক্ষার সুযোগ।
advertisement

রায়মাটাং চা বাগানে রাজ্য সরকারের তরফে স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হয়েছে। এই স্বাস্থ্যকেন্দ্র চালু হওয়ার পরেই আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে দু’জন নার্স রাখা হয়েছিল। এই দু’জন নার্স সকাল থেকে শুরু করে বিকেল অবধি স্বাস্থ্যকেন্দ্রে থাকেন। এতদিন তাঁরা বাসিন্দাদের প্রাথমিক চিকিৎসা করছিলেন। সম্প্রতি জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এই স্বাস্থ্যকেন্দ্রে দু’জন চিকিৎসক দেওয়া হয়েছে। একজন জেনারেল ফিজিশিয়ান ও অপরজন শিশু বিশেষজ্ঞ।

advertisement

আরও পড়ুনঃ মুর্শিদাবাদের গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা! ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই অবস্থা খারাপ, উঠে এল সিমেন্ট-বালি-পাথর

এই এলাকায় জনসংখ্যা প্রায় ৫ হাজার। এই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নিয়োগ হওয়ার কারণে স্বস্তিতে বাসিন্দারা। ১০ কিলোমিটার পথ পেরিয়ে তাঁদের আর লতাবাড়ি হাসপাতালে যেতে হবে না। প্রতি সপ্তাহের সোম, মঙ্গল এবং বুধবার- দুই চিকিৎসক থাকছেন। এখানে অ্যাম্বুলেন্স পরিষেবাও রাখা হয়েছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

চা বাগানের বাসিন্দা সরণ তামাং জানান, “রায়মাটাং স্বাস্থ্যকেন্দ্রে সব ধরনের পরিষেবা শুরু হয়েছে, যা আমাদের কাছে স্বস্তির কারণ। আমাদের বেশি টাকা খরচ হচ্ছে না। হাতের কাছেই স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবা পেয়ে যাচ্ছি।” জানা গিয়েছে, সোম, মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকিৎসকেরা পরিষেবা দেওয়ার জন্য থাকবেন। পরবর্তীতে তিন দিনের বদলে চার দিন এই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে খবর।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: চিকিৎসার জন্য আর দূরে ছুটতে হবে না! রায়মাটাং স্বাস্থ‍্যকেন্দ্রে এলেন দুই স্থায়ী চিকিৎসক, শুরু হয়েছে একাধিক পরিষেবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল