advertisement

Murshidabad News: মুর্শিদাবাদের গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা! ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই অবস্থা খারাপ, উঠে এল সিমেন্ট-বালি-পাথর

Last Updated:

Murshidabad News: মুর্শিদাবাদে রাস্তার কাজ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মারাত্মক ছবি! স্থানীয়রা দেখেন, নতুন ঢালাই করা রাস্তার কোথাও জল জমেছে, কোথাও আবার উপরের আস্তরণ উঠে আসছে।

+
ঢালাই

ঢালাই রাস্তার আস্তরণ উঠে গিয়েছে

সুতি, তন্ময় মন্ডলঃ অন্ধকারে রাস্তা ঢালাই হয়েছিল। সকালেই উঠে গেল আস্তরণ। মুর্শিদাবাদের সুতি ২ ব্লকের জগতাই ২ গ্রাম পঞ্চায়েতের কয়াডাঙা এলাকায় একটি রাস্তার ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছিল। কিন্তু কাজ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেই রাস্তার বেহাল চিত্র সামনে আসে। গ্রামবাসীরা দেখেন, নতুন ঢালাই করা রাস্তার বিভিন্ন অংশ থেকে সিমেন্ট, বালি ও পাথর আলগা হয়ে উঠে আসছে। কোথাও কোথাও আবার জল জমে থাকতেও দেখা যায়।
এলাকাবাসীর অভিযোগ, দিনের আলো এড়িয়ে রাতের অন্ধকারে তড়িঘড়ি করে দায়সারাভাবে কাজ সম্পন্ন করা হয়েছে। ঢালাইয়ে ব্যবহৃত সিমেন্ট ও বালির গুণমান অত্যন্ত নিম্নমানের হওয়ায় রাস্তা টেকসই হয়নি। রাস্তাটি সম্পূর্ণ শুকানোর আগেই যানবাহন ও সাধারণ মানুষের চলাচল শুরু হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে দাবি তাঁদের।
আরও পড়ুনঃ মাছ-কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখোমুখি! সুন্দরবনে দক্ষিণরায়ের হানায় ফের মৎস্যজীবীর মৃত্যু, উদ্ধার ক্ষতবিক্ষত দেহ
ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তার উপর জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তাঁদের সাফ দাবি, সিডিউল মেনে ও নিয়ম অনুযায়ী পুনরায় রাস্তা সংস্কার করতে হবে। দাবি না মানলে বৃহত্তর আন্দোলন ও পথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন কয়াডাঙার বাসিন্দারা।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, “রাস্তার কাজ খুবই খারাপ হয়েছে। আমরা এখানে মাছ বিক্রি করি, ঠিকমতো বসাও যায় না। বর্ষার আগেই এই অবস্থা, বর্ষা এলে রাস্তার আর কিছুই থাকবে না। নতুন করে ভাল রাস্তা করতে হবে।” অন্য এক বাসিন্দা সুকুমার সেনের অভিযোগ, “রাতের অন্ধকারে কাজ করে কাটমানি খাওয়া হচ্ছে। আমুয়া থেকে তালতলা পর্যন্ত পিচের রাস্তা হওয়ার কথা ছিল, সেখানে ঢালাই করা হয়েছে—এটা ভুল সিদ্ধান্ত।” স্থানীয় বাসিন্দা ফিরোজ আলিও নিম্নমানের সিমেন্ট ব্যবহারের অভিযোগ তোলেন।
advertisement
এই রাস্তার উপরেই একটি প্রাথমিক বিদ্যালয়, সবজি বাজার ও মন্দির রয়েছে। প্রতিদিন এই পথে কয়েক হাজার মানুষের যাতায়াত হয়। ফলে রাস্তার এমন বেহাল দশায় চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জগতাই গ্রাম পঞ্চায়েতের প্রধান ইবনে ইদুল সাইদ এই প্রসঙ্গে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, “এই বিষয়ে যা বলার পরে বলব।” প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। তবে স্থানীয় বাসিন্দাদের স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুত পদক্ষেপ না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: মুর্শিদাবাদের গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা! ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই অবস্থা খারাপ, উঠে এল সিমেন্ট-বালি-পাথর
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement