TRENDING:

Alipurduar News: অফিস থেকে ফিরেও যাওয়া হবে হাসপাতালে, বিকেলেও মিলছে বড় ডাক্তার! নতুন উদ্যোগে হাজার হাজার টাকার সাশ্রয়

Last Updated:

Alipurduar News: আলিপুরদুয়ার জেলা হাসপাতালে শুরু হয়েছে সান্ধ্যকালীন বহির্বিভাগ পরিষেবা। বিকেল ৪ টা থেকে শুরু করে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চিকিৎসার সুযোগ পাচ্ছেন রোগীরা। শল্য চিকিৎসা যুক্ত হওয়ার কারণে স্বস্তিতে রোগীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন্যা দে: সান্ধ্যকালীন বহির্বিভাগ পরিষেবায় শল্য চিকিৎসা যুক্ত হওয়ার কারণে স্বস্তিতে রোগী ও তাঁর পরিজনেরা। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এক সপ্তাহ আগেই শুরু হয়েছে সান্ধ্যকালীন বহির্বিভাগ পরিষেবা। বিকেল ৪ টা থেকে শুরু করে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চিকিৎসার সুযোগ পাচ্ছেন রোগীরা। পাশাপাশি চিকিৎসকের কাছে পরামর্শ নিতে অনলাইন টিকিট পরিষেবা শুরু করেছে হাসপাতাল।
advertisement

অফলাইন টিকিট কেন্দ্র থেকে ভিড় কমাতে এই পরিষেবা শুরু হয়েছে। হাসপাতালে বহির্বিভাগের সামনেই থাকছে অনলাইন এবং অফলাইন টিকিট কেন্দ্র। মঙ্গলবার এবং বৃহস্পতিবার সান্ধ্যকালীন বহির্বিভাগ চালু থাকছে। জেনারেল ফিজিশিয়ান, সার্জেন, গাইনোকোলজিস্ট এবং শিশুরোগ বিশেষজ্ঞ থাকছেন এই বহির্বিভাগে। মোট আটজন চিকিৎসক বসেন সান্ধ্যকালীন বহির্বিভাগে।

আরও পড়ুন: পরিত্যক্ত জমি এখন সবুজে ভরা, রান্নাঘরে প্রতিদিন আসছে টাটকা শাকসবজি! বাজিমাত করছে একঝাঁক খুদে কৃষক

advertisement

এই পরিষেবা চালু হওয়ার পর থেকে আলিপুরদুয়ার শহর ও সংলগ্ন এলাকার রোগীরা আসছেন বলে হাসপাতাল সূত্রে খবর। বিশেষ করে শল্য চিকিৎসক থাকায় বেশি ভিড় দেখা যাচ্ছে ওই বিভাগে। কারণ বাইরে কোনও মেডিকেল শপে শল্য চিকিৎসক দেখাতে হলে চিকিৎসক, ওষুধ সব মিলিয়ে খরচ হয়ে যায় ১০০০ থেকে ১৫০০ টাকা। আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সান্ধ্যকালীন বহির্বিভাগে নামমাত্র খরচে দেখানো সম্ভব হচ্ছে শল্য চিকিৎসককে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাম নেত্রী দিপ্সিতার একটি কাজে এখন সবাই বলছেন ঘরের মেয়ে, উত্তর দমদমে কি মিলবে বাড়তি অ্যাডভান্টেজ?
আরও দেখুন

দিনের বেলায় যাদের চিকিৎসক দেখানো সম্ভব হচ্ছে না, তাঁরা বিকেলে এসে চিকিৎসকের পরামর্শ ও ওষুধ নিয়ে যেতে পারছেন। হাসপাতাল সুপার ডাঃ পরিতোষ মন্ডলের কথায়, দিনের বেলায় হাসপাতালের বহির্বিভাগে প্রচুর ভিড় থাকে। সান্ধ্যকালীন পরিষেবা চালু হওয়ায় সেই ভিড়টা কিছুটা ভাগ করা গিয়েছে। তিনি আরও জানান, আলিপুরদুয়ার জেলা হাসপাতাল চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন সময় নতুন দিগন্ত উন্মোচন করেছে। আমাদের চেষ্টা থাকবে এই সান্ধ্যকালীন বহির্বিভাগে রোজ চালু করার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: অফিস থেকে ফিরেও যাওয়া হবে হাসপাতালে, বিকেলেও মিলছে বড় ডাক্তার! নতুন উদ্যোগে হাজার হাজার টাকার সাশ্রয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল