TRENDING:

Alipurduar New DM: প্রশাসনিক রদবদলে রঙ্গমঞ্চ! একই দিনে দু'বার জেলাশাসক বদল আলিপুরদুয়ারে, ডুয়ার্সকন্যার দায়িত্বভার নিলেন আইএএস ময়ূরী বসু

Last Updated:

Alipurduar New DM: একই দিনে দু'বার জেলাশাসক বদল আলিপুরদুয়ারে। ভোটের আগে জেলায় প্রশাসনিক রদবদল ঘিরে রঙ্গমঞ্চ জমে উঠেছে। বুধবার সকালে টি বালাশুভ্রমনিয়ামের নাম ঘোষণা হলেও রাতে আলিপুরদুয়ারের জেলাশাসক হিসাবে দায়িত্ব দেওয়া হয় ময়ূরী বাসুকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন্যা দে: ভোটের আগে আলিপুরদুয়ার জেলায় প্রশাসনিক রদবদল ঘিরে রঙ্গমঞ্চ জমে উঠেছে। একই দিনে দু’বার জেলাশাসক পরিবর্তন হল আলিপুরদুয়ার জেলায়। যা দেখে রীতিমত তাজ্জব শহরবাসী।
আলিপুরদুয়ারের নতুন জেলাশাসক ময়ূরী বাসু
আলিপুরদুয়ারের নতুন জেলাশাসক ময়ূরী বাসু
advertisement

এক সপ্তাহ আগেই আলিপুরদুয়ার জেলাশাসকের দায়িত্ব নিয়েছিলেন শেভালে অভিজিৎ তুকারাম। বুধবার সকালে তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। নির্বাচন কমিশন থেকে দেওয়া বিজ্ঞপ্তি অনুসারে জানা যায়, আলিপুরদুয়ার জেলায় জেলাশাসক হিসেবে আসছেন টি বালাশুভ্রমনিয়াম।তিনি দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক পদে আসীন ছিলেন। তবে রাত হতেই জানা গেল, আলিপুরদুয়ার জেলার জেলাশাসক হিসেবে আসছেন না টি বালাশুভ্রমনিয়াম। তিনি দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসকই থাকছেন।

advertisement

আরও পড়ুনঃ সামান্য ভুলের কারণে জলপাইগুড়িতে ভয়ঙ্কর দুর্ঘটনা, আগুনে পুড়ে ছাই অ্যাম্বুল্যান্স, জ্বলছে ট্রাক, দেখুন ঘটনাস্থলের ছবি

View More

ময়ূরী বাসু, টি বালাশুভ্রমনিয়াম

আলিপুরদুয়ার জেলার জেলাশাসক হয়ে দায়িত্বভার গ্রহণ করবেন ময়ূরী বাসু। এক দিনে দু’বার জেলাশাসকের পরিবর্তন বিরল ঘটনা বলে মনে করছেন সব মহলের ব্যক্তিত্বরা। প্রশ্ন উঠছে, আবার বদল হয়ে যাবে না তো এই জেলাশাসক? আরও প্রশ্ন উঠছে, তাহলে কি আলিপুরদুয়ার এই বিধানসভা নির্বাচন হটস্পট এলাকায় পরিণত হচ্ছে? যার কারণে বারবার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিককে পরিবর্তন করা হচ্ছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বিজেপি প্রার্থীকে দেখে গো-ব্যাক স্লোগান দলেরই কর্মীদের, নেপথ্যে বিস্ফোরক অভিযোগ
আরও দেখুন

ময়ূরী বাসু ২০১৩ সালে আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি এর আগে দার্জিলিং জেলার অতিরিক্ত জেলাশাসক ছিলেন। পরবর্তীতে দুর্গাপুর পুরনিগমের কমিশনার ছিলেন। বর্তমানে তিনি আলিপুরদুয়ার জেলার জেলাশাসক পদে নিযুক্ত হয়েছেন।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar New DM: প্রশাসনিক রদবদলে রঙ্গমঞ্চ! একই দিনে দু'বার জেলাশাসক বদল আলিপুরদুয়ারে, ডুয়ার্সকন্যার দায়িত্বভার নিলেন আইএএস ময়ূরী বসু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল