TRENDING:

Assembly Election 2026: প্রচারের আগে জটেশ্বর মন্দিরে পুজোয় মগ্ন বিজেপি প্রার্থী ! কেন যান এই মন্দিরে? জানালেন নিজেই

Last Updated:

Assembly Election 2026: বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই প্রচার চলছে জোর কদমে। প্রার্থীরা জনসংযোগ বৃদ্ধি করেছেন। পাশাপাশি ভোটে জয়ী হতে প্রার্থনা করছেন নিজেদের ইষ্ঠর কাছে। ভোটের প্রচারে বেরনোর আগে জটেশ্বর শিব মন্দিরে বিজেপি প্রার্থী দীপক বর্মন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফালাকাটা, অনন্যা দে: বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই প্রচার চলছে জোর কদমে। প্রার্থীরা জনসংযোগ বৃদ্ধি করেছেন। পাশাপাশি ভোটে জয়ী হতে প্রার্থনা করছেন নিজেদের ইষ্ঠর কাছে। ভোটের প্রচারে বেরনোর আগে জটেশ্বর শিব মন্দিরে প্রায়ই মাথা ঠেকাতে আসছেন ফালাকাটা বিধানসভার বিজেপি প্রার্থী দীপক বর্মন। এ প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও দীপক বর্মনের দলের তরফে জানা যায়, জটেশ্বর শিব মন্দিরের দেবাদিদেব মহাদেবের ভক্ত তিনি। আরও জানা যায়, এই মন্দিরের এসে তিনি পুজো দিয়ে যা মানত করেছেন তা পেয়েছেন।
advertisement

গত বিধানসভা নির্বাচনেও প্রায় জটেশ্বর মন্দিরে পুজো দিতে আসতে দেখা যেত দীপক বর্মনকে। নিজের কাজের ওপর বিশ্বাস রয়েছে দীপক বর্মনের তবুও আস্থা এবং ভক্তি মার্গের পথে তিনি চলছেন। জটেশ্বর শিব মন্দিরে পুজো দেওয়ার পরেই তিনি প্রচার শুরু করছেন। ফালাকাটা-সহ উত্তরবঙ্গের অন্যতম শিব তীর্থ জটেশ্বরের শিব মন্দির। এই মন্দির ঘিরে রয়েছে নানা ইতিহাস। শ্রাবণ মাস এবং শিবরাত্রি ছাড়াও এই মন্দিরে প্রায়ই সময় ভক্তরা আসেন পুজো দিতে।

advertisement

আরও পড়ুনঃ গরম পড়তেই মশার জ্বালায় অতিষ্ট, বাড়িতে থাকুক ‘৩’ গাছের একটি, ঘরের ত্রিসীমানায় একটা মশাও আসবে না

ফালাকাটা শহর ও গ্রামের বিভিন্ন এলাকা তো রয়েছে। পাশাপাশি তিনি পৌঁছে যাচ্ছেন ফালাকাটার প্রত্যন্ত চা বাগান গুলিতে। এই চা বাগান গুলিতে এখন‌ও পর্যন্ত অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদের আসতে দেখা যায়নি। চা শ্রমিকদের সঙ্গে কথা বলছেন তিনি। জেনে নিচ্ছেন তাদের সমস্যা। ফালাকাটা এলাকায় সবচাইতে প্রত্যন্ত চা বাগান তাসাটি চা বাগান। এই চা বাগানের মানুষেরা দিনের আলোতেও সতর্কভাবে চলাচল করেন। বন্যপ্রাণীদের ভয় সবসময় লেগে থাকে। এই সমস্যার কথা দীপক বর্মনকে জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

advertisement

View More

আরও পড়ুনঃ অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের জন্য সুখবর! পূর্ব বর্ধমান জেলা প্রশাসনে নিয়োগ, আজই আবেদন করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভরতপুরে এবার পদ্ম শিবিরের চমক অনামিকা! হুমায়ুনের বিপরীতে জিততে মরিয়া প্রার্থীর প্রচারে ঝড়
আরও দেখুন

দীপক বর্মন জানান, “চা বাগানের সমস্যা সমাধানের জন্য রাজ্যেও বিজেপির আসা প্রয়োজন রয়েছে। প্রতিবেশী রাজ্য অসমে চা শ্রমিকদের কোনও অভিযোগ নেই। এই রাজ্যের চা শ্রমিকরা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিজেপি ক্ষমতায় এলে চা শ্রমিকদের উন্নত জীবনধারণ সম্ভব হবে।”

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/আলিপুরদুয়ার/
Assembly Election 2026: প্রচারের আগে জটেশ্বর মন্দিরে পুজোয় মগ্ন বিজেপি প্রার্থী ! কেন যান এই মন্দিরে? জানালেন নিজেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল