TRENDING:

Agriculture News: চা বাগানে পোকার উপদ্রব ঠেকানোর উপায়! কীভাবে গাছ বাঁচানো সম্ভব, জানালেন চা গাছ বিশেষজ্ঞ

Last Updated:

Agriculture News: বৃষ্টি না হওয়ার জের! আলিপুরদুয়ারের চা বাগানগুলিতে বৃদ্ধি পেয়েছে পোকামাকড়ের উপদ্রব। এই পরিস্থিতিতে কী করা উচিত? চা গাছ বিশেষজ্ঞ কী বলছেন দেখুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালচিনি, অনন্যা দেঃ বছরের শুরুতে প্রতিবার বৃষ্টির দেখা মিললেও এখনও আলিপুরদুয়ার জেলা জুড়ে বৃষ্টির দর্শন হয়নি। ফলে মরশুমের শুরুতেই সমস্যার মুখে পড়েছে জেলার চা বাগানগুলি। বৃষ্টির অভাবে চা গাছে বাড়ছে পোকামাকড়ের উপদ্রব। রেড স্পাইডারে ছেয়ে গিয়েছে বাগান। যা নিয়ে বাড়ছে বাগান কর্তৃপক্ষের উদ্বেগ।
advertisement

একাধিক চা বাগান কর্তৃপক্ষের কথায়, সাধারণত বছরের শুরুর এই মাসগুলিতে কম পরিমাণে হলেও বৃষ্টির দেখা মেলে। ফলে একদিকে যেমন চা গাছে নতুন পাতা জন্ম নেয়, তেমনই বৃষ্টির কারণে পোকামাকড়ের উপদ্রবও কিছুটা নিয়ন্ত্রণে থাকে। কিন্তু দীর্ঘ প্রায় পাঁচ মাস বৃষ্টি না হওয়ায় চা বাগানে পোকামাকড়ের উপদ্রব বেড়েছে। লুপার, রেড স্পাইডার সহ সাদা পোকার উপদ্রব বৃদ্ধি পেয়েছে।

advertisement

আরও পড়ুনঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে দেশে জ্বালানি সঙ্কট! জঙ্গলে কড়া পাহারায় বন দফতর, কাঠ পাচার রুখতে এবার নাইট পেট্রোলিং

এর সরাসরি প্রভাব পড়ছে চা গাছের স্বাস্থ্যে। হ্রাস পাচ্ছে চা পাতার গুণগত মান। খুব বেশি সময় ধরে এমন পরিস্থিতি চললে, তার সরাসরি প্রভাব চা উৎপাদনেও পড়তে পারে বলে আশঙ্কা জেলার একাধিক চা বাগান কর্তৃপক্ষের। জানা যায়, বর্তমানে বৃষ্টি না হওয়ায় সেচের মাধ্যমে চা গাছে জল দেওয়া হচ্ছে। তবে বৃষ্টির ঘাটতি তাতে একদমই মিটবে না বলেও দাবি তাঁদের।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বছরের বেশিরভাগ সময় ফাঁকা, হঠাৎই ভিড়! নববর্ষেই জমে ওঠে এই ব্যবসা—কিসের এত চাহিদা?
আরও দেখুন

অপরদিকে, এই সেচের মাধ্যমে জল দেওয়ায় চা বাগানগুলিতে বাড়তি ব্যয় হচ্ছে। চা গাছ বিশেষজ্ঞ এবং সুভাষিনী চা বাগানের ম্যানেজার শীর্ষেন্দু বিশ্বাস জানান, “ডুয়ার্স এলাকার চা শিল্প ক্ষতির সম্মুখীন। এটা ফার্স্ট ফ্ল্যাশের চা পাতা তোলার সময়। কিন্তু পোকার উপদ্রবে চা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। আমরা সেই কারণে সেচের পরিমাণ বাড়িয়েছি।তবে বৃষ্টির প্রয়োজন।”

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Agriculture News: চা বাগানে পোকার উপদ্রব ঠেকানোর উপায়! কীভাবে গাছ বাঁচানো সম্ভব, জানালেন চা গাছ বিশেষজ্ঞ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল