advertisement

Firewood Crisis: মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে দেশে জ্বালানি সঙ্কট! জঙ্গলে কড়া পাহারায় বন দফতর, কাঠ পাচার রুখতে এবার নাইট পেট্রোলিং

Last Updated:

Firewood Crisis: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে রান্নার গ্যাসের আকাল। ফলে জ্বালানি কাঠের চাহিদা বাড়ছে বাজারে। জঙ্গল থেকে কাঠ পাচার রুখতে সতর্ক হল জলপাইগুড়ি বন বিভাগ। প্রতিটি রেঞ্জ ও বিটে সতর্কতা জারি করা হয়েছে।

জ্বালানি কাঠের সঙ্কট
জ্বালানি কাঠের সঙ্কট
জলপাইগুড়ি, শান্তনু কর: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। জ্বালানি কাঠের চাহিদা বাড়ায় সতর্ক হল বন দফতর। জলপাইগুড়ি বন বিভাগের প্রতিটি রেঞ্জ ও বিটে সতর্কতা জারি করা হয়েছে। বহিরাগতদের জঙ্গলে ঢোকার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা বন দফতরের। দিনের পাশাপাশি রাতেও পেট্রোলিং বাড়ানো হয়েছে জলপাইগুড়ি বন বিভাগের ৮টি রেঞ্জ ও ২৫টি বিটে। সন্দেহজনক গতিবিধি দেখলেই গ্রেফতারের নির্দেশ রয়েছে।
আমেরিকা-ইজরায়েল বনাম ইরানের যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সঙ্কট তৈরি হয়েছে দেশজুড়ে। রান্নার গ্যাসের (LPG) দাম বাড়ায় জ্বালানি কাঠের চাহিদা বাড়ছে বাজারে। এমন সংকটপূর্ণ আবহে জঙ্গলে কাঠ চোরেদের আনাগোনা বাড়তে পারে বলে আশঙ্কা করছে বন দফতর। গাছে কোপ পড়ার পাশাপাশি বন্যপ্রাণীর হামলায় প্রাণহানির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বন কর্তারা।
আরও পড়ুনঃ দেশজুড়ে রান্নার গ্যাসের হাহাকার! দ্বি’গুণ দাম হাঁকাচ্ছে ডিলাররা, বন্ধ হওয়ার মুখে শহরের একের পর এক হোটেল-রেস্তোরাঁ Published by:Aishwarya Purkait
এই নিয়ে জরুরি বৈঠকে বসেন জলপাইগুড়ি বন বিভাগের বনাধিকারিক জিজু জেসপার জে। প্রতিটি রেঞ্জ ও বিট অফিসকে জঙ্গলে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি জঙ্গল সংলগ্ন গ্রাম ও বনবস্তিগুলোতে সচেতনতার প্রচার কর্মসূচি শুরু করতে বলা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ঘাটালে সিমেন্টের বদলে মাটি মিশিয়ে ড্রেন নির্মাণ! কয়েক ঘণ্টার মধ্যেই ধসে গেল, কড়াই-কোদাল ফেলে পড়িমরি করে পালালেন ঠিকাকর্মীরা
দেশ জুড়ে গ্যাসের এমন সঙ্কট পরিস্থিতির মাঝে খুশি জ্বালানি কাঠ বিক্রেতারা। কথায় বলে, কারুর পৌষ মাস কারুর সর্বনাশ। বিক্রি বেড়েছে জ্বালানি কাঠ বিক্রেতাদের। তারা জানাচ্ছেন, এক সময় জঙ্গল থেকে দেদার কাঠ ঢুকতো। এখন কড়াকড়ি বেড়েছে। গ্যাসের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হলে জ্বালানি কাঠের বিক্রি বাড়বে বলেই মনে করছেন তারা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Firewood Crisis: মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে দেশে জ্বালানি সঙ্কট! জঙ্গলে কড়া পাহারায় বন দফতর, কাঠ পাচার রুখতে এবার নাইট পেট্রোলিং
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement