advertisement

Ghatal News: ঘাটালে সিমেন্টের বদলে মাটি মিশিয়ে ড্রেন নির্মাণ! কয়েক ঘণ্টার মধ্যেই ধসে গেল, কড়াই-কোদাল ফেলে পড়িমরি করে পালালেন ঠিকাকর্মীরা

Last Updated:

Ghatal News: সিমেন্টের বদলে মাটি মিশিয়ে ড্রেন নির্মাণ। তৈরির কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙে পড়ল নবনির্মিত ড্রেন। ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের চন্দননগর গ্রামে নিম্নমানের সামগ্রী দিয়ে সরকারি কাজের অভিযোগে শোরগোল।

সিমেন্টের বদলে মাটি মিশিয়ে ঘাটালে ড্রেন নির্মাণ
সিমেন্টের বদলে মাটি মিশিয়ে ঘাটালে ড্রেন নির্মাণ
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তী: তৈরির কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙে পড়ল নবনির্মিত ড্রেন। সিমেন্টের বদলে মাটি মিশিয়ে হচ্ছিল ড্রেন নির্মাণের কাজ অভিযোগ গ্রামবাসীর। শোরগোল পড়তেই কাজ ছেড়ে পালিয়ে যাই ঠিকাকর্মীরা। হাতে করে ভাঙতেই বেরিয়ে আসছে মাটি।
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের চন্দননগর গ্রামের ঘটনা। জানা যাচ্ছে, বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চন্দননগর গ্রামে জল নিকাশির জন্য একটি ড্রেনের কাজ হচ্ছিল। কিন্তু ড্রেন তৈরির কয়েক ঘণ্টার মধ্যেই ঘটল বিপত্তি। ভেঙে পড়ে আস্ত নবনির্মিত ড্রেন। গ্রামবাসীদের অভিযোগ, সিমেন্টের বদলে মাটি মিশিয়ে ড্রেন তৈরি হচ্ছিল।
আরও পড়ুনঃ কোচবিহারে আগুনে পুড়ে সরকারি হাসপাতালের নার্সের মৃত্যু! সন্দেহের তির আহত স্বামীর দিকে, ক্রমশ ঘনাচ্ছে রহস্য
সন্দেহ হওয়ায় গ্রামের কয়েকজন যুবক কাজে বাধা দেয়। কিন্তু তা শোনেননি ঠিকাকর্মীরা। তারপর গ্রামবাসীরা একত্রিত হয়ে জড়ো হলে কাজ ছেড়ে পালিয়ে যায় ঠিকাকর্মীরা। গ্রামবাসীরা ড্রেন ভাঙতেই বেরিয়ে আসে মাটি। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আজ উত্তরবঙ্গে দুর্যোগ! ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া, সতর্ক করল আবহাওয়া দফতর
বীরসিংহ গ্রাম পঞ্চায়েত প্রধান প্রশান্ত রায় বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি ওই ঠিকাকর্মীদের কাজ বন্ধ রাখতে বলেছি। এবং মাটি মেশানো সম্পূর্ণ অংশটা ভেঙে নতুন করে তৈরি করার নির্দেশ দিয়েছি।’ তিনি আরও বলেন, ঠিকাকর্মীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
এই ঘটনার বিষয়ে সমস্ত অভিযোগ স্বীকার করেন ঘাটাল পঞ্চায়েত সমিতির-সহ সভাপতি বিকাশ কর। তিনি বলেন, ‘নিম্নমানের কাজ হচ্ছিল, গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করেছে আর এটাই স্বাভাবিক। গ্রামবাসীদের বলব লক্ষ্য রাখুন। কোন কাজে আপোষ করা হবে না। ঠিকা সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।’
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Ghatal News: ঘাটালে সিমেন্টের বদলে মাটি মিশিয়ে ড্রেন নির্মাণ! কয়েক ঘণ্টার মধ্যেই ধসে গেল, কড়াই-কোদাল ফেলে পড়িমরি করে পালালেন ঠিকাকর্মীরা
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement