Weather Update: আজ উত্তরবঙ্গে দুর্যোগ! ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া, সতর্ক করল আবহাওয়া দফতর
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Weather Update: বৃহস্পতিবার ও শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গের ৫ জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস।
advertisement
উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আজ থেকে। দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গের ৫ জেলায়। বৃহস্পতিবার এবং শুক্রবার ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হবে। শনিবার বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টি।
advertisement
advertisement
advertisement
সকাল থেকে আলিপুরদুয়ারে মেঘলা আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহার আংশিক মেঘলা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই জেলাতেই। তাপমাত্রা ২০ ডিগ্রি। ইসলামপুর ও গঙ্গারামপুর। আংশিক মেঘলা। বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ভোর থেকে কখনও হালকা, কখনও বজ্র বিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হচ্ছে।







