advertisement

Business Idea: নববর্ষ এলেই রমরমা ব্যবসা! বছরের এই এক মাসেই বদলে যায় ভাগ্য—কিসের এত চাহিদা?

Last Updated:

Business Ideas: পহেলা বৈশাখকে সামনে রেখে কাঁথির কুমোর পাড়ায় মাটির হাঁড়ি তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। বছরের এই সময়েই বাড়ে বিক্রি, নতুন আশায় বুক বাঁধছেন শিল্পীরা।

+
মাটির

মাটির হাঁড়ি 

কাঁথি, মদন মাইতি: সারা বছর খুব একটা বিক্রি থাকে না। কিন্তু বছরের শেষ মাসটা এদের নাওয়া খাওয়ার সময় থাকে না। কারণ নববর্ষ শুরু হলেই এদের বিক্রি বেড়ে যায়। কথা বলছি মৃৎ শিল্পীদের। কুমোর পাড়ায় এখন চরম ব্যস্ততা। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির এলাকায় মাটির হাঁড়ি তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে কাজ। মাটির গন্ধে ভরে উঠেছে চারপাশ। রাস্তার ধারে মাটির হাড়ি সাজিয়ে বিক্রি শুরু হয়েছে। কেউ মাটি প্রস্তুত করছেন, কেউ চাকার সাহায্যে হাঁড়ি তৈরি করছেন। আবার কেউ তৈরি হাঁড়ি রোদে শুকোতে দিচ্ছেন।
সিংহভাগ হাড়ি তৈরি সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু বিক্রির অপেক্ষা। কুমোর পাড়ার প্রায় প্রতিটি বাড়িতেই সারি সারি করে সাজানো মাটির হাঁড়ি। কোথাও আগুনে পুড়িয়ে শক্ত করা হচ্ছে। কোথাও আবার রঙের শেষ কাজ চলছে। ব্যবসায়ীরাও আগাম অর্ডার দিতে শুরু করেছেন। যাতে বাজারে কোনও ঘাটতি না থাকে, সেদিকে নজর রাখছেন শিল্পীরা। কারণ এই কয়েকদিনেই নির্ভর করছে সারা বছরের রোজগার।
advertisement
আরও পড়ুন: প্রখর রোদে চড়ছে পারদ! আচমকাই ধেয়ে আসবে কালবৈশাখী? ঝেঁপে নামবে বৃষ্টি! আবহাওয়ার বড় খবর
পহেলা বৈশাখ থেকে মাসব্যাপী হিন্দুদের তুলসী তলায় মাটির হাড়ি বা ‘ঝরা’ বেঁধে রাখার রীতি রয়েছে। প্রায় প্রতি বাড়িতেই মাটির হাড়ি কেনা হয়। তাই বছরের শেষ সপ্তাহে প্রচুর বিক্রি হয়। বৈশাখ মাসে গ্রীষ্মের প্রচণ্ড তাপে তুলসী গাছ যেন শুকিয়ে না যায়, সেজন্য মাটির হাড়ির নিচে ছোট ছিদ্র করে তাতে জল ভরে ঝুলিয়ে দেওয়া হয়। হাড়ি থেকে ফোঁটা ফোঁটা জল সারাদিন ধরে তুলসী গাছের গোড়ায় পড়ে। এতে মাটি ঠান্ডা থাকে এবং গাছও সতেজ থাকে।
advertisement
advertisement
আরও পড়ুন: কম খরচে কোটিপতি! এই একটি ফসল চাষে মাত্র এক বিঘা জমিতেই লাখ টাকার মুনাফা
সারা বছর বিক্রি না হলেও এই এক মাসেই পুষিয়ে নেন কুমোর পাড়া শিল্পীরা। এক বিক্রেতা বিজয় বেরা বলেন, “সারা বছর মাটির হাড়ির খুব একটা চাহিদা থাকে না এখন। কিন্তু চৈত্র মাসের শেষ সপ্তাহ থেকেই প্রায় প্রতি বাড়িতেই এই মাটির হাড়ি কেনেন। বিক্রি প্রায় তিনগুণ বেড়ে যায়। তাই এখন থেকেই কুমোর পাড়ায় ব্যস্ততা তুঙ্গে।” এখন সকলের নজর বিক্রির দিকে। এই সময়টাই তাদের সবচেয়ে বড় ভরসা। নববর্ষকে ঘিরেই নতুন আশায় বুক বাঁধছেন কুমোর পাড়ার মৃৎশিল্পীরা। বছরের বাকি সময় যতই মন্দা থাকুক, এই এক মাসের বিক্রিই তাদের মুখে হাসি ফোটায়।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: নববর্ষ এলেই রমরমা ব্যবসা! বছরের এই এক মাসেই বদলে যায় ভাগ্য—কিসের এত চাহিদা?
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
  • দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও !

  • রবিবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাবে

  • রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement