TRENDING:

Alipurduar News: শীতেও তোর্ষার ভয়াল রূপ! একটু একটু করে গিলছে চা বাগান, নদী পাড়ে হাহাকার, আচ্ছে দিনের আশায় জয়গাঁ-হাসিমারা

Last Updated:

Alipurduar News: শীতেও তোর্ষা নদীর ভয়াল রূপ দেখে আতঙ্কিত হাসিমারা, জয়গাঁ এলাকার মানুষেরা। ভিটেমাটি হারানোর ভয় এখনও পিছু ছাড়ছে না। আতঙ্কে দিন কাটাচ্ছেন আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের তোর্ষা পাড়ের বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালচিনি, আলিপুরদুয়ার, অনন্যা দে: শীতেও তোর্ষা নদীর ভয়াল রূপ দেখে আতঙ্কিত হাসিমারা, জয়গাঁ এলাকার মানুষেরা। ভিটেমাটি হারানোর আশঙ্কা এখনও পিছু ছাড়ছে না তাঁদের। সেই আতঙ্ক বুকে নিয়েই দিন কাটাচ্ছেন আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের তোর্ষা পাড়ের বাসিন্দারা।
advertisement

গত বছর বর্ষা এবং বর্ষা শেষেও নদী বাঁধ না থাকায় জমি হারিয়েছেন সীমান্ত শহর জয়গাঁর ছোট মেচিয়াবস্তি, দলসিংপাড়া রনবাহাদুর বস্তির বাসিন্দারা। অপরদিকে, গতবছর পুজো শেষে প্রবল বৃষ্টিতে বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সুভাষিনি চা বাগানে। তবে অভিযোগ, বছর ঘুরলেও এখনও এই সব এলাকায় বাঁধ নির্মাণের কোনও উদ্যোগই নেওয়া হয়নি। এবছরও ভিটেমাটি হারানোর আতঙ্ক গ্রাস করে চলেছে তোর্ষা পাড়ের বাসিন্দাদের।

advertisement

আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা! দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আলিপুরদুয়ারের তিন যুবকের মর্মান্তিক পরিণতি, হাপুস নয়নে কান্না পরিবারের

এরমধ্যে গত কয়েক বছরে ছোট মেচিয়াবস্তির প্রায় কুড়িটিরও বেশি বাড়ি, অঙ্গনবাড়ি কেন্দ্র, জমি তোর্ষা নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে বলে দাবি। এরপর পরিদর্শনে এসে বারংবার প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের থেকে বাঁধ তৈরির আশ্বাস মিললেও এত বছর কাজ কিছুই হয়নি। একই অবস্থা দলসিংপাড়া রনবাহাদুর বস্তিতেও। এছাড়া স্থায়ী বাঁধ তৈরি না হলে বাগানের আরও জমি তোর্ষা নদীতে বিলীন হওয়ার আশঙ্কা করছেন সুভাষিনি চা বাগান কতৃপক্ষও।

advertisement

View More

আরও পড়ুনঃ রায়দিঘিতে ভয়াবহ দুর্ঘটনা! গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, নেভাতে গিয়ে দেওয়াল চাপা পড়ে আহত ৬

কবে হাল ফিরবে, কবেই বা প্রশাসনের নজরে পড়বে বাসিন্দাদের এই সমস্যা। দিনশেষে সেই প্রশ্নই ঘুরপাক খায় তোর্ষা পারের বাসিন্দাদের মানে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মেচেদাবাসীর জন্য খুশির খবর! জঞ্জাল-যন্ত্রণা দূর করতে প্রশাসনের বিরাট পরিকল্পনা
আরও দেখুন

এই বিষয়ে জয়গাঁ উন্নয়ন পর্ষদ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “জয়গাঁ থেকে হাসিমারা পর্যন্ত তোর্ষা নদীর বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের। এটা অনেকটাই বড় কাজ, এ জন্য কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অধীনে থাকা ব্রহ্মপুত্র বোর্ডকের কাছেও সুপারিশ করা হয়েছে। তবে কোনও সদুত্তর মেলেনি। “

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: শীতেও তোর্ষার ভয়াল রূপ! একটু একটু করে গিলছে চা বাগান, নদী পাড়ে হাহাকার, আচ্ছে দিনের আশায় জয়গাঁ-হাসিমারা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল