Accident: নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা! দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আলিপুরদুয়ারের তিন যুবকের মর্মান্তিক পরিণতি, হাপুস নয়নে কান্না পরিবারের
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Alipurduar Accident News: আলিপুরদুয়ার জেলার ৩১ নম্বর জাতীয় সড়কের পুটিমাড়িতে প্রবল গতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বটগাছে সজোরে ধাক্কা মারে। মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন গাড়িতে থাকা তিন যুবক।
আলিপুরদুয়ার, অনন্যা দে: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন যুবক। দুর্ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ৩১ নম্বর জাতীয় সড়কের পুটিমাড়ির এক ব্যাঙ্কের সামনে। প্রবল গতিতে ছুটে চলা একটি যাত্রীবাহী ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বড় বটগাছে সজোরে ধাক্কা মারে।
সংঘর্ষের তীব্রতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে টুকরো হয়ে যায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে বারবিশার দিকে যাচ্ছিল। ধাক্কার পর গাড়ির ভিতরে থাকা যাত্রীরা ছিটকে পড়েন মূল সড়কের উপরেই। গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়ে থাকা তিন যুবককে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন।
আরও পড়ুনঃ রায়দিঘিতে ভয়াবহ দুর্ঘটনা! গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, নেভাতে গিয়ে দেওয়াল চাপা পড়ে আহত ৬
কিন্তু চিকিৎসকেরা তাদের তিনজনকেও মৃত বলে ঘোষণা করেন। গাড়ির চালক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে কোচবিহারে স্থানান্তরিত করা হয়েছে।
advertisement
advertisement
ঘটনার খবর পেয়ে শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সকাল থেকেই ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড় জমে রয়েছে। স্থানীয়রা জানান, বিকট শব্দে ঘুম ভেঙে যায় এবং বাইরে এসে তাঁরা ভয়াবহ দৃশ্যটি দেখেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ জানিয়েছে, মৃত তিনজনেরই বাড়ি আলিপুরদুয়ার ও সংলগ্ন এলাকায়। এই ঘটনার পর শোকে পাথর আলিপুরদুয়ারবাসী।
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Feb 03, 2026 3:50 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Accident: নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা! দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আলিপুরদুয়ারের তিন যুবকের মর্মান্তিক পরিণতি, হাপুস নয়নে কান্না পরিবারের











