advertisement

India News: যোগাযোগ বিচ্ছিন্ন, পাকিস্তানের জেলে বন্দি মৎস্যজীবীরা! বাংলায় উদ্বিগ্ন পরিবার

Last Updated:

India News: মাছ ধরতে গিয়ে কী দুর্গতি বাংলার তিন মৎস্যজীবীর। আটকে রয়েছে পাকিস্তানের জেলে।

জেলবন্দি তিন মৎস্যজীবী
জেলবন্দি তিন মৎস্যজীবী
নামখানা, নবাব মল্লিক: পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন পাকিস্তানের জেলবন্দি নামখানার মৎস্যজীবীদের। ওই তিন মৎস্যজীবী তপন মহাপাত্র (৫০), কাশীনাথ মণ্ডল (৫৮) ও দিলীপ বাগ (৪৮)। এই ঘটনার পর দু:শ্চিন্তায় দিন কাটছে ওই মৎস্যজীবী পরিবারের লোকজনের।
জানা গিয়েছে, নামখানার তিন মৎস্যজীবীকে প্রায় আড়াই বছর ধরে আটকে রেখেছে পাকিস্তান। আগে দু-একবার ফোনে পরিবারে সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে আর ফোন অথবা চিঠি আসছে না। পরিবারের কেউ কিছু জানে না। বিষয়টি নিয়ে প্রবল ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ওই মৎস্যজীবীরা গুজরাতে গিয়েছিলেন কাজের জন্য। সেখানে ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরতে যেতেন। ২০ দিনের মাথায় হঠাৎ পাকিস্তানের উপকূলরক্ষী বাহিনী তাঁদের আটক করে। ট্রলারের মালিক ঘটনার কথা নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারকে জানায়।
advertisement
এরপর আটক মৎস্যজীবীরাও ফোন করেন বাড়িতে। ধরে নেওয়ার বিষয়টি তাঁরা নিজের মুখে জানান। তারপরও মাঝেমধ্যে পরিবারের সঙ্গে তাঁদের যোগাযোগ হয়েছিল। এমনকি তপন মহাপাত্র করাচির লান্ধি কারাগার থেকে দু’টি চিঠিও লিখে বাড়িতে পাঠিয়েছিলেন।
advertisement
তবে এখন কেন কোনও যোগাযোগ করা যাচ্ছে না তা নিয়ে চিন্তিত সকলেই। এ নিয়ে মথুরাপুরের সাংসদ বাপি হালদার জানিয়েছেন, “অতীতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইরাক থেকে বহু মানুষকে এদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিলেন। মুখ্যমন্ত্রীও বাংলাদেশে আটক থাকা বহুজনকে ফিরিয়ে এনেছেন। তিনজনকে শীঘ্রই ফিরিয়ে আনার ব্যবস্থা করতে বিষয়টি আমি কর্তৃপক্ষকে জানাব।” তবে ওই ব্যক্তিদের কি হয়ে সেই বিষয়টি জানা জরুরি বলে জানিয়েছেন পরিবারের লোকজন। জেলবন্দি থাকলেও যোগাযোগ বন্ধ হওয়ার কথা নয় বলে জানিয়েছেন তাঁরা। এ নিয়ে খুব দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তাঁরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
India News: যোগাযোগ বিচ্ছিন্ন, পাকিস্তানের জেলে বন্দি মৎস্যজীবীরা! বাংলায় উদ্বিগ্ন পরিবার
Next Article
advertisement
Assembly Election 2026: এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
  • মকি-হুঁশিয়ারি রুখতে কড়া নজরদারি

  • এবার পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট

  • রাজনৈতিক র‍্যালির উপর পুলিশের কড়া নজরদারি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement