TRENDING:

Mamata Banerjee : ৩৩ বছর আগে মমতার সঙ্গে মহাকরণ অভিযানে যাওয়া ফেলানি বসাকের মৃত্যু, ন্যায়বিচারের পথ চেয়েই প্রয়াত বৃদ্ধা

Last Updated:

Nadia News : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাইটার্স বিল্ডিংয়ে আন্দোলন করতে যাওয়া নদীয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ফেলানি বসাকের মৃত্যু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ১৯৯৩ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাইটার্স বিল্ডিংয়ে আন্দোলন করতে যাওয়া নদীয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ফেলানি বসাকের মৃত্যু। বয়সজনিত কারণেই মৃত্যু হয়েছে তাঁর। মৃতদেহে শ্রদ্ধাজ্ঞাপন করে পাশে থাকার বার্তা তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর।
News18
News18
advertisement

সালটা ১৯৯৩। নদিয়ার শান্তিপুরের বেলঘড়িয়া ১ নম্বর পঞ্চায়েতের কালিপুর এলাকার বাসিন্দা ফেলানি বসাক আজও তাঁর মেয়ের ধর্ষকদের শাস্তির আশায় বসে আছেন। সেদিনের সেই দাবি পূরণ হয়নি তাঁর। মেলেনি ন্যায়বিচার। ১৯৯৩ সালে তৎকালীন বাম সরকারের আমলে যৌন নির্যাতনের শিকার হতে হয় ফেলানি বসাকের মূক ও বধির মেয়েকে।

অভিযুক্তদের বিরুদ্ধে বিচার পেতে বর্তমান নদীয়া জেলা পরিষদ সভাধিপতি রিক্তা কুণ্ডুর সঙ্গে যোগাযোগ করেন তিনি। মমতা-৩ সরকারের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে সেই সময় সঙ্গে নিয়ে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেন ফেলানী। সেখান থেকে একাধিক দাবি-সহ এই ঘটনায় উপযুক্ত শাস্তির দাবি নিয়ে তৎকালীন বাম সরকারের সদর দপ্তরে হাজির হয়েছিলেন মমতা।

advertisement

আরও পড়ুন- ‘দলের চাণক্য ছিলেন মুকুলদা, আজীবন লড়াই করেছেন…’ ‘মুকুলদা’কে হারিয়ে শোকস্তব্ধ অনুব্রত

রাইটার্স বিল্ডিংয়ের ভেতর এহেন বিক্ষভের কেঁপে উঠেছিল গোটা রাজ্য। আন্দোলনকে প্রতিহত করতে সেদিন কলকাতার রাজপথে চলেছিল গুলি। প্রাণ গিয়েছিল ১৩ জন কংগ্রেস কর্মীর। এর পরবর্তী সময় কংগ্রেস থেকে বেরিয়ে এসে নতুন দল তৃণমূল কংগ্রেস গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়ে।

advertisement

তাঁকে অনুসরণ করে সেই সময় কংগ্রেস ছেড়ে আরও অনেক নেতাই বেরিয়ে এসেছিলেন। মমতার সেদিনের দাবিগুলির মধ্যে আগামিদিনে বেশ কিছু বিষয় বাস্তবায়িত হয়। কিন্তু মূল দাবিগুলির অন্যতম ফেলানি বসাকের মেয়ের ধর্ষণকারীদের প্রকৃত শাস্তি হয়নি।

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটে লড়ছেন, দাঁড়াচ্ছেন গরিব মানুষের পাশে, প্রতিদিন ৩০০ জনের পেট ভরাচ্ছে জলপাইগুড়ির ‘কৃষ্ণ দাসের হেঁসেল’!
আরও দেখুন

আজ বেলা ১২:০০ টা নাগাদ নিজের বাড়িতেই বয়সজনিত কারণে পরলোক গমন করেন ফেলানি বসাক। আজ ঘটনার খবর পেতে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী পরিবারের সঙ্গে দেখা করেন এবং ফেলানি বসাককে দলীয় পতাকা এবং মালা দিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। অপরদিকে, আগামীতে পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। মায়ের দেখানো পথেই আগামীতে তৃণমূলকে শক্তিশালী করার ডাক মৃত ফেলানি বসাকের ছেলের। –রঞ্জিৎ সরকার

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mamata Banerjee : ৩৩ বছর আগে মমতার সঙ্গে মহাকরণ অভিযানে যাওয়া ফেলানি বসাকের মৃত্যু, ন্যায়বিচারের পথ চেয়েই প্রয়াত বৃদ্ধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল