advertisement

'দলের চাণক্য ছিলেন মুকুলদা, আজীবন লড়াই করে গিয়েছেন...' 'মুকুলদা'কে হারিয়ে শোকস্তব্ধ অনুব্রত

Last Updated:

১৯৯৬ সাল থেকে যখন প্রদেশ কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, তখনও ছিলেন মুকুল৷ ১৯৯৭ সালে দল ‘তৃণমূল কংগ্রেসে’র জন্ম হলে কমিশনের নথিতে অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে নাম ছিল মুকুল রায়ের৷ নতুন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছিল তাঁকেই।

News18
News18
বীরভূম: মুকুল রায়-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন অনুব্রত মণ্ডল। তিনি জানান, ”মুকুল রায়কে তিনি নিজের দাদার মতো ভালবাসতেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁরা একসঙ্গে ১৯৮০ সাল থেকে রাজনীতি করেছেন, পরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এ যোগ দিয়ে ১৯৯৮সাল থেকে একই রাজনৈতিক পথচলায় ছিলেন। অনুব্রত মণ্ডলের কথায়, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনতে মুকুল রায়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠন গড়ে তোলা থেকে শুরু করে কৌশল নির্ধারণ—সব ক্ষেত্রেই তিনি দক্ষতার পরিচয় দিয়েছিলেন। দলের ভিত শক্ত করা এবং রাজ্য রাজনীতিতে তৃণমূলকে প্রতিষ্ঠিত করতে তাঁর অবদান অনস্বীকার্য। দলের চাণক্য ছিলেন মুকুলদা। দল এবং কর্মীদের জন্য তিনি আজীবন লড়াই করে গেছেন। তাঁর অবদান কখনও ভোলা যাবে না।” মুকুল রায়ের প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
advertisement
একসময় তাঁর সবচেয়ে বেশি ‘আস্থাভাজন’ হিসাবে পরিচিত মুকুল রায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ লিখলেন, ‘প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের সহসা প্রয়াণের সংবাদে বিচলিত ও মর্মাহত বোধ করছি৷ তিনি আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন, বহু রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা ছিলেন৷ তাঁর বিদায়ের খবর আমাকে বেদনাহত করেছে৷’
advertisement
মমতা লেখেন, ‘প্রয়াত মুকুল রায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা-লগ্ন থেকে দলের জন্য প্রাণপাত করেছেন৷ তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, দলের সর্বস্তরে তাঁর গ্রহণযোগ্যতা ছিল৷ পরে তিনি ভিন্ন পথে যান, আবার ফিরেও আসেন৷ বাংলার রাজনীতিতে তাণর অবদান এবং সাংগঠনিক দক্ষতার কথা ভোলার নয়৷ দলমত নির্বিশেষে তাঁর অভাব অনুভব করবে রাজনৈতিক মহল’৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
'দলের চাণক্য ছিলেন মুকুলদা, আজীবন লড়াই করে গিয়েছেন...' 'মুকুলদা'কে হারিয়ে শোকস্তব্ধ অনুব্রত
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement