IMD Weather Update: শীত বিদায় নিতে না নিতেই বঙ্গে হাজির বৃষ্টি, আবহাওয়ার নয়া আপডেট! ভিজবে কোন ৯ জেলা?
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- Published by:Raima Chakraborty
Last Updated:
IMD Weather Update: ফুঁসছে নিম্নচাপ, বৃষ্টিতে ভিজবে, দক্ষিণের এই জেলাগুলি! আবহাওয়ার বড় আপডেট জানুন...
advertisement
1/6

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : সময়ের আগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের জেলাগুলিতে। আবহাওয়ার খামখেয়ালিপনায় জেরবার বঙ্গবাসী। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের ন’টি জেলায়।
advertisement
2/6
শীত বিদায় নিতে না নিতেই দোরগোড়ায় হাজির হয়েছে বৃষ্টি। দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শীত ফেরার আর সম্ভাবনা কোনওভাবেই নেই বলে জানা যাচ্ছে।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
3/6
ধীরে, ধীরে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে চলেছে। বৃষ্টি হতে পারে দক্ষিণের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়ায়, দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ঝড়-বৃষ্টির কারণে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
4/6
দক্ষিণের অন্যান্য জেলাগুলির পাশাপাশি জেলা পুরুলিয়াতে আবহাওয়ার বেশ খানিকটা পরিবর্তন হতে দেখা গিয়েছে। এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না পুরুলিয়া জেলাতে তবে মেঘলা আকাশে ঢাকবে গোটা জেলা। ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
5/6
অপরদিকে, উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার উত্তরের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। আগামী কয়েকদিন আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না উত্তরে।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
6/6
দক্ষিণের প্রায় বেশিরভাগ জেলা থেকেই বিদায় নিয়েছে শীত। হালকা শীতের শিরশিরানী রয়েছে দক্ষিণের কিছু কিছু জেলায়। জেলা পুরুলিয়াতেও শীতের একেবারে হালকা অনুভুতি রয়েছে। তবে রোদের দাপট খানিকটা কম রয়েছে জেলায়।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পুরুলিয়া/
IMD Weather Update: শীত বিদায় নিতে না নিতেই বঙ্গে হাজির বৃষ্টি, আবহাওয়ার নয়া আপডেট! ভিজবে কোন ৯ জেলা?