Mayurpankhi In West Bengal Assembly Election: ‘ময়ূরপঙ্খীর হাল ধরি, ভোটাধিকার প্রয়োগ করি’- নির্বাচন কমিশনের লোগো তুলে ধরল বাংলার শোলা শিল্পকে
- Reported by:Koushik Adhikary
- Published by:Debalina Datta
Last Updated:
Mayurpankhi In West Bengal Assembly Election: হাজারদুয়ারী এখন অতীত! তুলে আনা হল শোলা শিল্পকে, বিধানসভা নির্বাচনে ম্যাসকট ময়ূরপঙ্খী নৌকা
advertisement
1/5

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: বিধানসভা নির্বাচন ২০২৬ মুর্শিদাবাদ জেলার নির্বাচনী ম্যাসকট প্রকাশ করল জেলা প্রশাসন। জেলা নির্বাচন কমিশনার তথা মুর্শিদাবাদ জেলা শাসক আর অর্জুন ও জেলা পুলিশ সুপার শচীন মক্কার ও জঙ্গিপুর জেলা পুলিশ সুপার সুরিন্দর সিং সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে নির্বাচনী ম্যাসকট প্রকাশ করা হয় যা হল ময়ূরপঙ্খী নৌকা।
advertisement
2/5
মুর্শিদাবাদ জেলা ইতিহাসের জেলা। আর এই জেলার অন্যতম শিল্প হল শোলা শিল্প। শোলার কাজেই ফুটিয়ে তোলা হয় ময়ূরপঙ্খী নৌকা সহ বিভিন্ন জিনিস। তাই এবার মুর্শিদাবাদের বিধানসভা নির্বাচনের থিম ময়ূরপঙ্খী নৌকা । যা স্লোগান দেওয়া হয়েছে "এসো ময়ূরপঙ্খী হাল ধরি, ভোটার অধিকার প্রয়োগ করি।"
advertisement
3/5
নির্বাচন মানেই অশান্তির নির্বাচন হয় মুর্শিদাবাদে। তাই মুর্শিদাবাদ জেলাতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বিভিন্ন থিমের মাধ্যমে নির্বাচনী প্রচার অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা নির্বাচনী কমিশনার তথা জেলা শাসক আর অর্জুন।
advertisement
4/5
জেলা শাসক জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলা জুড়ে উৎসব মুখর পরিবেশে বিধানসভা নির্বাচন করা একমাত্র লক্ষ্য নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিভিন্ন জেলায় বিভিন্ন থিম ফুটিয়ে তোলা হয়েছে। সেই রকমই মুর্শিদাবাদে এই থিম তুলে ধরা হয়েছে।
advertisement
5/5
মুর্শিদাবাদ জেলার ২২টি আসনে ২৩ এপ্রিল কোন প্রকার ভয় ভীতি প্রদর্শন ছাড়াই নিজেদের ভোটার অধিকার প্রয়োগ করার জন্য আবেদন জানানো হয়েছে জেলাবাসীর কাছে ।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Mayurpankhi In West Bengal Assembly Election: ‘ময়ূরপঙ্খীর হাল ধরি, ভোটাধিকার প্রয়োগ করি’- নির্বাচন কমিশনের লোগো তুলে ধরল বাংলার শোলা শিল্পকে