TRENDING:

Katwa Tribunal: সোমবারের বিশৃঙ্খলার পর স্বস্তি, কাটোয়ায় সাত সকাল খুলল ট্রাইবুনাল কাউন্টার 

Last Updated:

ট্রাইবুনালের দীর্ঘ লাইন-ভিড়ে হয়রানি চরমে উঠেছিল! ভোটাধিকার ফিরে পেতে হুড়োহুড়ি! বাঁকুড়া-কোচবিহারে ট্রাইবুনাল-লাইনে ভোগান্তি,কাটোয়া-বারাসত-ক্যানিংয়েও ভোগান্তির অভিযোগ ওঠে! ট্রাইবুনালের লাইনে জেলায় জেলায় ভোগান্তি! ট্রাইবুনালে আবেদনপত্র জমা দিতে দীর্ঘ লাইন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: ট্রাইব্যুনালে আবেদন জমা দেওয়ার জন্য সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বড় পদক্ষেপ নিল কাটোয়া মহকুমা প্রশাসন। যেখানে সকাল দশটার পর ট্রাইবুনাল আবেদন গ্রহণের রিসিভ কাউন্টার খোলা হচ্ছিল, সেখানে মঙ্গলবার থেকে সকাল সাতটায় খুলে দেওয়া হয়েছে কাউন্টার।মঙ্গলবার ভোর থেকেই কাটোয়া মহকুমা শাসকের দফতরের সামনে দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। দূর-দূরান্ত থেকে আসা বহু আবেদনকারী কেউ বা রাত, কেউ বা ভোরবেলা থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন। সকাল সাতটায় কাউন্টার খুলে যাওয়ায় স্বস্তি পান তাঁরা।
advertisement

দ্রুত আবেদন জমা দিয়ে তুলনামূলক কম সময়ে বাড়ি ফিরতে পারবেন বলেই জানিয়েছেন অনেকে। আবেদনকারী পায়েল জানান, “আমাদের খুবই সুবিধা হল! এই রোদে-গরমে বেশি ক্ষণ দাঁড়িয়ে থাকতে হবেনা।”প্রসঙ্গত, সোমবার ট্রাইবুনালে আবেদন জমা দেওয়াকে কেন্দ্র করে রেকর্ড ভিড় হয়েছিল কাটোয়া শহরে। ব্যাপক ভিড়ের জেরে শহরের একাধিক রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। পাশাপাশি হুড়োহুড়ি ও উত্তেজনার ঘটনাও সামনে আসে। সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার থেকে কাউন্টার খোলার সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

advertisement

মঙ্গলবার সকাল থেকেই নিয়ন্ত্রিত ও শান্তিপূর্ণ পরিবেশে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলে কাটোয়ায়। আবেদনকারীদের বক্তব্য, আগে দীর্ঘ ক্ষণ রোদে দাঁড়িয়ে অপেক্ষা করতে হত, ফলে চরম হয়রানির শিকার হতে হত। এখন সকালেই কাউন্টার খুলে যাওয়ায় সমস্যার অনেকটাই সমাধান হয়েছে। আবেদনকারী আমিনুর হক বলেন, “অনেক দূর থেকে এসেছি। সোমবার আসতে গিয়েও ভিড়ের কথা শুনে আসিনি। আজকে এসে দেখলাম তাড়াতাড়ি কাউন্টার খুলে গিয়েছে, এতে আমদের সুবিধাই হবে। প্রশাসনের এই ভূমিকায় আমরা খুশি।”

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
সোমবারের বিশৃঙ্খলার পর স্বস্তি, কাটোয়ায় সাত সকাল খুলল ট্রাইবুনাল কাউন্টার
আরও দেখুন

অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থাও ছিল কড়া। মোতায়েন ছিল পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনী। লাইনে শৃঙ্খলা বজায় রাখতে নজরদারি চালানো হয়। প্রশাসনের এই পদক্ষেপে আবেদনকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে বলেই মনে করছেন অনেকে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Katwa Tribunal: সোমবারের বিশৃঙ্খলার পর স্বস্তি, কাটোয়ায় সাত সকাল খুলল ট্রাইবুনাল কাউন্টার 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল