Alipurduar News: বড় গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হাসিমারায় তোর্সা সেতু থেকে নীচে পড়ে গেল ট্রাক, দুর্ঘটনায় নিহত ১
- Reported by:Annanya Dey
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Alipurduar News: হাসিমারা তোর্সা সেতুতে ভয়াবহ পথ দুর্ঘটনা। দুটি বড় গাড়ির মুখোমুখি সংঘর্ষে একটি গাড়ি সেতু ভেঙে নিচে পড়ে যায়। দুর্ঘটনার কারনে যান চলাচল স্থগিত এই সেতু দিয়ে।
কালচিনি, অনন্যা দে: হাসিমারায় তোর্সা সেতুতে ভয়াবহ পথ দুর্ঘটনা। দু’টি বড় গাড়ির মুখোমুখি সংঘর্ষে একটি গাড়ি সেতু ভেঙে নীচে পড়ে যায়। দুর্ঘটনার কারণে যান চলাচল স্থগিত এই সেতু দিয়ে। সেতু থেকে নীচে নদীতে বড় গাড়ি পড়ে যাওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। দুর্ঘটনাগ্রস্ত বড় গাড়ির খালাসির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
মঙ্গলবার সকালে ৩১ নং জাতীয় সড়কে হাসিমারা তোর্সা সেতুতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভুটান ফেরত একটি বড় গাড়ির সঙ্গে উল্টো দিক দিয়ে আসা আরও একটি বড় গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় ভুটান থেকে আসা ট্রাকটি সেতুর এক পাশ ভেঙে নীচে পড়ে যায়। ঘটনার খবর দেওয়া হয়েছে হাসিমারা ফাঁড়ির পুলিশকে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসছে বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন : বর্ণাঢ্য শোভাযাত্রায় দেবী এলেন মণ্ডপে, চৈত্রের বসন্তবেলায় মহা সমারোহে মাতৃ আরাধনায় মেতে উঠলেন ভক্তরা
পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক ও খালাসিকে উদ্ধার করেছে। চালককে মৃত অবস্থাতেই পাওয়া গিয়েছিল বলে পুলিশ জানিয়েছে। গাড়ির খালাসির অবস্থা আশঙ্কাজনক। তাঁকে নিকটবর্তী হাসিমারা এয়ারফোর্স হাসপাতালে পাঠানো হয়েছে। দুটি গাড়িকে নিয়ে যায় পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্য গাড়ির চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ। সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা শুরু হয়েছে।
advertisement
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Apr 07, 2026 12:54 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: বড় গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হাসিমারায় তোর্সা সেতু থেকে নীচে পড়ে গেল ট্রাক, দুর্ঘটনায় নিহত ১










