TRENDING:

Panchayat Election 2023: আবারও কপ্টার-যোগ! অভিষেকের বিষয়ে ঝুঁকি এড়াতে বিশেষ তৎপরতা

Last Updated:

অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে নামবেন হিন্দুস্তান কেবলসের ময়দানে। সেখানে অস্থায়ী হেলিপ্যাড বানানো হয়েছে। হেলিপ্যাড থেকে বেরিয়ে আসার জন্য তৈরি হয়েছে অস্থায়ী রাস্তা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: শিয়রে পঞ্চায়েত নির্বাচন। জনসংযোগ করতে জেলায় জেলায় পা রাখছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবজোয়ার কর্মসূচিতে তিনি পশ্চিম বর্ধমান জেলায় এসেছিলেন। তবে সে সময় বাদ গিয়েছিল সালানপুর এলাকা। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে ওই এলাকায় জনসংযোগ সারতে চলেছেন অভিষেক। সূত্রের খবর, হেলিকপ্টারেই তিনি জেলা সফরে যাবেন। সেই কারণে, অতীত থেকে শিক্ষা নিয়ে হেলিকপ্টারের বিষয়ে বাড়তি সতর্ক প্রশাসন।
advertisement

দলীয় সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে নামবেন হিন্দুস্তান কেবলসের ময়দানে। সেখানে ইতিমধ্যেই অস্থায়ী হেলিপ্যাড বানানো হয়েছে। হেলিপ্যাড থেকে বেরিয়ে আসার জন্য তৈরি হয়েছে অস্থায়ী রাস্তা। অস্থায়ী হেলিপ্যাড কতটা উপযুক্ত হয়েছে, তা যাচাই করে নিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার কয়েক ঘণ্টা আগে সেখানে ট্রায়ালও দেওয়া হয়। হেলিকপ্টারের যান্ত্রিক খুঁটিনাটি বিষয়ে নজর রাখার পাশাপাশি, আবহাওয়ার দিকেও কড়া নজর রেখেছেন জেলা প্রশাসনের কর্তারা।

advertisement

আরও পড়ুন: ‘এরাই তো ভবিষ্যৎ!’, পঞ্চায়েতের ফসল ঘরে তুলতে ছাত্র নেতৃত্বেও বিরাট ভরসা রাখছে সিপিএম

উল্লেখ্য, উত্তরবঙ্গে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়। তড়িঘড়ি জরুরি অবতরণ করানো হয় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারটিকে। হেলিকপ্টার থেকে নামতে গিয়ে চোট পান মুখ্যমন্ত্রী।

View More

আরও পড়ুন: ৮ জুলাই ভোট, ১৬-য় পরীক্ষা! তা-ও কলেজ সেরেই প্রচারে এই একরোখা ক্ষুদে কমরেড

advertisement

সে জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে জেলায় আসার আগে, তাতে যাতে কোনও সমস্যার সৃষ্টি না হয়, সেদিকে নজর রাখছেন প্রশাসনের কর্তারা। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক জেলায় আসার আগে সমস্ত খুঁটিনাটি বিষয় নজর রাখা হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, সালানপুর এলাকায় প্রায় আড়াই কিলোমিটার রাস্তা রোড শো করবেন তিনি। তৃণমূলের তরফ থেকে সে বিষয়েও সব রকম প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Panchayat Election 2023: আবারও কপ্টার-যোগ! অভিষেকের বিষয়ে ঝুঁকি এড়াতে বিশেষ তৎপরতা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল