TRENDING:

LGP Crisis: ডেলিভারির মেসেজ এসেছে, সিলিন্ডার নেই কেন? LPG গ্যাস না পেয়ে বিক্ষোভ আসানসোলে

Last Updated:

LPG Crisis: গ্যাস বুকিং করা হয়েছিল বাড়িতে গ্যাস সিলিন্ডার আসেনি। কিন্ত হঠাৎ করেই মোবাইলে গ্যাস সিলিন্ডার ডেলিভারির মেসেজ চলে এসেছে। তারই প্রতিবাদে রবিবার রানীগঞ্জের এইচপি ডিস্ট্রিবিউটার কেন্দ্রে বিক্ষোভ দেখাল গ্রাহকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দীপক শর্মা, আসানসোল: রান্নার গ্যাস বুকিং করার পর সিলিন্ডার না পেয়ে একাধিক গ্রাহকের মোবাইলে ডেলিভারি ম্যাসেজ। এই অভিযোগ তুলে আসানসোলের রানীগঞ্জে (এইচপি) গ্যাস ডিস্ট্রিবিউটার কেন্দ্রে বিক্ষোভ দেখাল গ্রাহকদের একাংশ। গ্রাহকদের অভিযোগ গতমাসে গ্যাস বুকিং করা হয়েছিল বাড়িতে গ্যাস সিলিন্ডার আসেনি। কিন্ত হঠাৎ করেই মোবাইলে গ্যাস সিলিন্ডার ডেলিভারির মেসেজ চলে এসেছে।
ডেলিভারির মেসেজ এসেছে, সিলিন্ডার নেই কেন? LPG গ্যাস না পেয়ে বিক্ষোভ আসানসোলে  Representative Image
ডেলিভারির মেসেজ এসেছে, সিলিন্ডার নেই কেন? LPG গ্যাস না পেয়ে বিক্ষোভ আসানসোলে Representative Image
advertisement

তারই প্রতিবাদে রবিবার রানীগঞ্জের এইচপি ডিস্ট্রিবিউটার কেন্দ্রে বিক্ষোভ দেখাল গ্রাহকরা। তাদের আরও অভিযোগ মোবাইলে গ্যাস সিলিন্ডার ডেলিভারির ম্যাসেজ এল তাহলে গ্যাস সিলিন্ডারটা গেল কোথায়। তাদের দাবি যাদের ডেলিভারির ম্যাসেজ এসেছে অবিলম্বে তাদেরকে গ্যাস সিলিন্ডার দেওয়া হোক।

আরও পড়ুন: ‘আন্ডার অ‍্যাডজুডিকেশন’ লিস্টে যাদের নাম রয়েছে, তারা কি ভোট দিতে পারবেন? বড় ঘোষণা করে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার

advertisement

সিলিন্ডার বুকিংয়ের এর পর ডেলিভারি ম্যাসেজ ও ভর্তুকির টাকা অ্যাকাউন্টে ঢুকেছে৷ কিন্তু বাড়িতে এখনও এসে পৌঁছল না গ্যাসের সিলিন্ডার৷ এই অভিযোগ উঠেছে বীরভূমেও৷ এই বিষয়ে বীরভূমের সিউড়ীর রবীন্দ্রপল্লীর একটি গ্যাস কোম্পানির অফিসে অভিযোগ জানিয়েছেন বীরভূমের সিউড়ীর দুর্গাপুরের ও জীবধরপুর গ্রামের ২ বাসিন্দা।

আরও পড়ুন: কালবৈশাখী ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি…রাজ্যের ৭ জেলায় প্রবল দুর্যোগ! আবহাওয়ার বড় আপডেট জানুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

তাঁদের অভিযোগ তাঁর গ্যাস বুকিং করা হয়। তাঁর কাছে গ্যাস সিলিন্ডার ডেলিভারির ম্যাসেজ এসেছে। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকাও ঢোকে। কিন্তু বাড়িতে আসেনি গ্যাসের সিলিন্ডার। অভিযোগ তাঁর গ্যাস অন্য কাউকে কালোবাজারি করে বিক্রি করা হয়েছে। গ্যাস সংস্থার অফিস জানিয়েছে এটা পোর্টালে সমস্যার ফলে হয়েছে। ওই ব্যক্তি যে সঠিক সময় গ্যাস পেয়ে যাবেন, তার আশ্বাস দেওয়া হয়েছে। অভিযোগকারীর নাম শেখ মুস্তাফা এবং শিব শংকর দাস৷ দু’জনেই এক অভিযোগ জানিয়েছেন৷ তাঁরা দু’জনেই এক সমস্যায় পড়েছেন৷ শেখ মুস্তাফা বাড়ি দুর্গাপুর সিউড়ি এবং শিব শংকর দাস জীবধরপুরের বাসিন্দা৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম বর্ধমান/
LGP Crisis: ডেলিভারির মেসেজ এসেছে, সিলিন্ডার নেই কেন? LPG গ্যাস না পেয়ে বিক্ষোভ আসানসোলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল