TRENDING:

অষ্টমঙ্গলায় এসেছিলেন দিদিকে নিতে...! জলে তলিয়ে গেল দুই ভাই, মর্মান্তিক পরিণতি অন্ডালে

Last Updated:

পরে উদ্ধার হওয়া দুই যুবককে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, অর্পণ চক্রবর্তী:  দিদিকে অষ্টমঙ্গলা উপলক্ষে নিতে অন্ডালের কালিপুর এলাকায় জামাইবাবুর বাড়িতে এসেছিলেন দুই ভাই। পুকুরের স্নানে নেমে তলিয়ে গেল দু’জনেই। তাঁদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃত দুই যুবকের নাম সায়ন দাস মোদক(২৪) ও সুপ্রিয় দাস মোদক(২৬)। ঘটনাস্থলে পৌঁছয় অন্ডাল থানার পুলিশ।
জলে তলিয়ে গেল দুই ভাই, মর্মান্তিক পরিণতি অন্ডালে
জলে তলিয়ে গেল দুই ভাই, মর্মান্তিক পরিণতি অন্ডালে
advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, ভাদুর গ্রামের এক যুবতীর সম্প্রতি বিয়ে হয় পুরুলিয়ার টাউনে। বিয়ের পরের রীতি অনুযায়ী অষ্টমঙ্গলার অনুষ্ঠান হয়। সেই উপলক্ষে আত্মীয়স্বজনদের নিয়ে বাড়িতে আনন্দের পরিবেশ ছিল। রবিবার দুপুর প্রায় একটা নাগাদ তিনজন যুবক কালিপুর গ্রামের একটি পুকুরে স্নান করতে নামে। স্নান করার সময় হঠাৎ করেই গভীর জলে তলিয়ে যায় দুই ভাই। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে আসেন এবং অনেক চেষ্টা করে একজন যুবককে উদ্ধার করতে সক্ষম হন।এরপর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অন্ডাল থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং কিছুক্ষণ পর পুকুর থেকে আরেক যুবককে উদ্ধার করা হয়।

advertisement

রং মেখে পুকুরে স্নান করতে গিয়ে মৃত্যু দুই যুবকের। বুধবার দুর্গাপুরের আমরাই গ্রামে ঘটনাটি ঘটে। সাঁতার না জানার কারণে একজন যখন জলে তলিয়ে যেতে থাকে, আরেক বন্ধু তাকে উদ্ধার করতে গেলে সেও তলিয়ে যায়।

সেরা ভিডিও

আরও দেখুন
সামনে দাঁড়িয়ে দেখলে গায়ে কাঁটা দেবে! গৌড়ের বুকে রহস্যময় দুই স্তম্ভে লুকিয়ে একাধিক ইতিহাস! আজও তুলে ধরে পুরনো গল্প
আরও দেখুন

রং মেখে স্নানে নামে যুবকরা। মুহূর্তের মধ্যে তলিয়ে যেতে থাকে এক যুবক। তাকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল আরও এক যুবক। মর্মান্তিক ঘটনা ঘটল দুর্গাপুর থানার আমরাই এলাকায়। মৃত্যু হল দুজনের। গত দুই যুবকের নাম বিশাল সিং ও দেবদত্ত গোঁসাই। দোল উৎসবে দুই তরতাজা যুবকের মৃত্যুতে শোকের ছায়া গ্রামে। পুলিশ ইতিমধ্যেই দেহ দু’টি ময়নাতদন্তে পাঠিয়েছে। নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম বর্ধমান/
অষ্টমঙ্গলায় এসেছিলেন দিদিকে নিতে...! জলে তলিয়ে গেল দুই ভাই, মর্মান্তিক পরিণতি অন্ডালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল