advertisement

Bengal History: সামনে দাঁড়িয়ে দেখলে গায়ে কাঁটা দেবে! গৌড়ের বুকে রহস্যময় দুই স্তম্ভে লুকিয়ে একাধিক ইতিহাস! আজও তুলে ধরে পুরনো গল্প

Last Updated:

আজও গৌড় নগরীর পথে যাতায়াতের সময় রাস্তার পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই দুই স্তম্ভ ইতিহাসপ্রেমী ও পর্যটকদের মধ্যে কৌতূহল জাগিয়ে তোলে।

+
গৌড়ের

গৌড়ের হাতি বাঁধা থাম বা দুটি স্তম্ভ 

মালদহ: ইতিহাসে সমৃদ্ধ প্রাচীন গৌড় নগরীর বুকে আজও দাঁড়িয়ে রয়েছে রহস্যে ঘেরা দুটি প্রাচীন স্তম্ভ। স্থানীয়দের কাছে এগুলি পরিচিত ‘হাতি বাঁধা থাম’ নামে। তবে এই স্তম্ভগুলির প্রকৃত ইতিহাস নিয়ে রয়েছে নানা মতভেদ ও কৌতূহল। গৌড় নগরীতে প্রবেশের পথে মালদহের খাসিমারী এলাকায় মূল সড়কের ধারে অবস্থিত এই দুই স্তম্ভ বহু বছর ধরেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
স্থানীয়দের মতে, একসময় গৌড়ের শাসকরা এই দুই স্তম্ভে তাদের হাতি বেঁধে রাখতেন। সেই কারণেই এলাকায় এটি ‘হাতি বাঁধা থাম’ নামেই পরিচিত হয়ে উঠেছে। এই স্থানের দেখভালের দায়িত্বে থাকা এক স্থানীয় বাসিন্দা কৌশিক দাস জানান, “এই জায়গাটিকে সবাই হাতি বাঁধা থাম নামে চেনে। ছোটবেলা থেকেই শুনে আসছি, এখানে নাকি গৌড়ের রাজাদের হাতি বেঁধে রাখা হত। সেই কারণেই এই নামটি প্রচলিত হয়েছে।”
advertisement
advertisement
তবে ইতিহাসবিদদের মতে, এই ধারণার সঙ্গে বাস্তব ইতিহাসের মিল নাও থাকতে পারে। ইতিহাস গবেষক এম আতাউল্লাহ জানান, “গৌড় শাসনামলে হাতি ও ঘোড়ার ব্যবহার থাকলেও বর্তমানে গৌড় এলাকায় হাতি রাখার নির্দিষ্ট কোনও পিলখানা বা স্থানের প্রমাণ পাওয়া যায়নি।” তাঁর মতে, এই দুই স্তম্ভ আসলে গৌড়ের কোনও প্রাচীন নির্মাণের ভেঙে পড়া অংশের অবশিষ্ট নিদর্শন। তিনি আরও জানান, “এই স্তম্ভ দুটির গঠন ও নকশার সঙ্গে গৌড়ের ঐতিহাসিক বারোদুয়ারি মসজিদের স্থাপত্যের অনেকটাই মিল রয়েছে। তবে কীভাবে সেই নির্মাণের অংশ এত দূরে এসে পড়ল, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।”
advertisement
বর্তমানে এই প্রাচীন স্তম্ভ দুটি পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে সংরক্ষিত রয়েছে এবং সুরক্ষার জন্য চারদিক ঘিরে রাখা হয়েছে। তবুও আজও গৌড় নগরীর পথে যাতায়াতের সময় রাস্তার পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই দুই স্তম্ভ ইতিহাসপ্রেমী ও পর্যটকদের মধ্যে কৌতূহল জাগিয়ে তোলে। সম্পূর্ণ ইতিহাস এখনও অজানা হলেও, গৌড় নগরীর প্রাচীন ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে আজও পরিচিত এই রহস্যময় হাতি বাঁধা থাম বা স্তম্ভ।
advertisement
জিএম মোমিন
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bengal History: সামনে দাঁড়িয়ে দেখলে গায়ে কাঁটা দেবে! গৌড়ের বুকে রহস্যময় দুই স্তম্ভে লুকিয়ে একাধিক ইতিহাস! আজও তুলে ধরে পুরনো গল্প
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement