রবিবার সকালেই নন্দীগ্রামে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে শুভেন্দু অধিকারী জানান, নন্দীগ্রাম তাঁর কাছে প্রথম পছন্দ। তাই দল জানতে চাইলে তিনি নন্দীগ্রামের কথা জানাবেন বলেছিলেন তিনি। আজ বিকেল থেকে নন্দীগ্রামের জায়গায় জায়গায় শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন শুরু করেছে।
প্রসঙ্গত, নন্দীগ্রাম থেকেই লড়তে চান শুভেন্দু৷ রবিবার তিনি জানান, ‘‘ভবানীপুর নিয়ে তিনি বলেন আমার ভাবার কোন নেই। এখানে ব্যক্তি সিদ্ধান্ত হয়না। এখানে সমষ্টিগত সিদ্ধান্ত হয়। আমাকে জিজ্ঞেস করলে আমি বলব আমি নন্দীগ্রামে লড়ব। নন্দীগ্রাম আমার ভদ্রাসন। আমার আত্মিক সম্পর্ক। আমাকে যদি লড়তেই হয় নন্দীগ্রাম রেখে লড়ব। নন্দীগ্রাম নিয়ে কোনও দ্বিচারিতা নেই। দল যদি ভাবে এটাকে রেখে অন্য ভাবনা করা যেতে পারে।’’
advertisement
রবিবার বিকেলে ঘোষণা হয়ে গেল বাংলা-সহ ৫ রাজ্যের ভোটের দিনক্ষণ৷ ২৩ ও ২৯ এপ্রিল হবে ভোটগ্রহণ, ফলপ্রকাশ ৪মে! বাংলায় প্রথম দফায় ১৫২ টি আসন এর ভোট,, দ্বিতীয় দফায় ১৪২ টি আসন এর ভোট। ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়। এ বার দুই দফায় ভোট হবে। কমিশন সূত্রে খবর, কম দফায় ভোট হলেও পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসার কথা মাথায় রেখে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এবং পর্যবেক্ষক নিয়োগ করা হবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে কমিশন বদ্ধপরিকর।
পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরির ভোটের নির্ঘণ্ট রবিবার ঘোষণা করে কমিশন। কিছু দিন আগেই কমিশনের ফুল বেঞ্চ কলকাতা থেকে ঘুরে গিয়েছে। বৈঠকে সব দলই কম দফায় ভোটের আবেদন জানিয়েছিল। আগের চেয়ে এ বার ভোটের দফা অনেকটাই কমিয়ে দেওয়া হয়। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়া এখনও শেষ হয়নি। কয়েক লক্ষ নাম এখনও বিবেচনাধীন হিসাবে রয়েছে। এখনও অতিরিক্ত কোনও তালিকা প্রকাশিত হয়নি। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে বিবেচনাধীন ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার।
